1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন কাতালোনিয়ার কমিটি ঘোষনা

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।। স্পেনের বার্সেলোনায় প্রবাসী কুলাউড়াবাসীদের ঐক্যের সংগঠন ‘কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইন কাতালোনিয়া’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫–২০২৭ মেয়াদের জন্য সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

বুধবার (১২ নভেম্বর) বার্সেলোনার স্থানীয় একটি হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও প্রধান আহ্বায়ক নজরুল ইসলাম এবং পরিচালনা করেন সংগঠনের সাবেক সভাপতি শিপলু আহমদ নিয়াজী।

আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ— নজরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আমিনুল ইসলাম রাসেল খান, আবু কাসেম স্বপন, আব্দুল কাদির, শিপলু আহমদ নিয়াজী, আব্দুল আহাদ, সাহাদুল সুহেদ, মুক্তাদির রহমান মুক্তি ও আফাজ জনি— এর সিদ্ধান্ত ও সমন্বয়ে নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

ঘোষিত আংশিক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি তুতিউর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাসেল খান, কোষাধ্যক্ষ রেজাউর রহমান রাজা এবং সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম।

সভায় বক্তারা বলেন, প্রবাসে কুলাউড়াবাসীদের কল্যাণে সংগঠনটি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ঐক্য ও সহযোগিতার ধারা আরও সুদৃঢ় করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন কাওসার হাসান, সাহাদুল সুহেদ, আফাজ জনি, আব্দুল আহাদ, মুক্তাদির রহমান মুক্তি, আবু কাসেম স্বপন, আবুল কালাম আজাদ, রাসেল আহমদ, জাহেদুর রহমান, ফয়জুর রহমান, জাকারিয়া উদ্দিন, রাসেল খান, মো. আশরাফ আলী ও সুমন তালুকদার প্রমুখ।

সভা শেষে জানানো হয়, আগামী এক মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। জানুয়ারির প্রথম দিকে কমিটির অভিষেক ও সংগঠনের যুগপূর্তি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনাও গৃহীত হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট