1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়া পৌরসভার আয়োজনে চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৭২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়া পৌরসভা কর্তৃক আয়োজিত চতুর্থ মেধাবৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পৌরসভা কর্তৃপক্ষের সার্বিক ব্যবস্থাপনায় ১৪ই নভেম্বর (শুক্রবার) নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে ৪শতাধিক শিক্ষার্থী এই মেধা যাচাই পরীক্ষায় অংশ নেয়। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা চলে। কুলাউড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায় জানান, পৌর এলাকার অন্তর্গত সকল কিন্ডারগার্টেন স্কুল, প্রাথমিক ও মাধ্যমিক পর্যায় মিলিয়ে ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তন্মধ্যে তৃতীয় শ্রেণিতে ১১৮ জন, ৫ম শ্রেণিতে ১৭৭জন ও ৮ম শ্রেণির ১২৬ জন।

কুলাউড়া পৌর প্রশাসক মোঃ মহিউদ্দিন বলেন, কোমলমোতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকশিত করার লক্ষ্য নিয়ে পৌর কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে ৪ বছর থেকে এই আয়োজন করে আসছে। পৌর এলাকার অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের গুণগত মানোন্নয় ও তাদের উৎসাহ-উদ্দীপনা প্রদান এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে এই মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন অগ্রণী ভূমিকা রাখবে বলে দৃঢ় আশাবাদী। ভবিষ্যতেও এটি চলমান থাকবে।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোঃ মহিউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, কুলাউড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস ছাত্তার চৌধুরী, সাংবাদিক আলাউদ্দিন কবির, নাজমুল বারী সোহেল, মহিউদ্দিন রিপন প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট