1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী আমেজ ধীরে ধীরে জোরালো হয়ে উঠছে। সম্ভাব্য চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ইতোমধ্যেই অনেকেই ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। তন্মধ্যে ঐতিহ্যবাহী কাদিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মুহিত বাবলু। জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি আস্থাভাজন ব্যক্তি হিসেবে ব্যাপক সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান তরুণ ব্যবসায়িক ও সমাজসেবক হিসেবে। জনপ্রতিনিধি না হয়েও দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধ্য অনুযায়ী সাহায্য করেছেন সাধারণ মানুষের। বিভিন্ন দুর্যোগে তিনি তাঁর সাধ্য অনুযায়ী সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে গেছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান। প্রতিদিনই বিভিন্ন এলাকায় ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং তাদের সমস্যা-সম্ভাবনার কথা শুনছেন।

স্থানীয় লোকজন জানান, আব্দুল মুহিত বাবলু’র পরিবার দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতি ও সমাজসেবার সঙ্গে সম্পৃক্ত। তাঁর পিতা মরহুম আব্দুস শুকুর ছিলেন টানা ১৭ বছর কাদিপুর ইউনিয়নের ইউপি সদস্য। সমাজসেবক হিসেবে কাদিপুরে তাঁর পিতার ব্যাপক খ্যাতি ছিল। ফলে পিতার দেখানো পথে হাঁটছেন আব্দুল মুহিত বাবলু। সমাজসেবক পরিবারের সন্তান হিসেবে এলাকায় তাঁর পরিচিত ও শক্ত অবস্থান রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিজের ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সরকার ও সামাজিক সংগঠনের মাধ্যমে এলাকার অসহায়-গরীবদের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বিগত সময় ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিনি নিজেকে নিয়োজিত রেখেছেন। গত দেড় বছরে উপজেলা প্রশাসন থেকে প্রায় বিশ লক্ষাধিক টাকার ইটসলিং কাজ করিয়েছেন। তিনি কাদিপুর ইউনিয়নের মনসুর থেকে ছকাপন পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকায় ঝোপঝাড় ব্যক্তিগত উদ্যোগে পরিষ্কার করিয়ে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছেন। ইউনিয়নের কৃষকদের বোরো আবাদের জন্য ফানাই ও গোগালী ছড়ার কয়েকটি স্থানে নিজ অর্থায়নে বাঁধ নির্মাণ করে পানির ব্যবস্থা করেন দেন। এতে কৃষকরা উপকৃত হন। ইউনিয়নের কয়েকটি সড়কে সাধারণ জনগণের নিরাপদ যাতায়াতের জন্য সড়কবাতির ব্যবস্থা করে দেন। এছাড়া ইউনিয়নের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ইউনিয়নের বিভিন্ন এলাকায় খেলাধুলার আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন।

স্থানীয় সাধারণ ভোটার ও জনগণের সাথে কথা বললে তারা জানান, আব্দুল মুহিত বাবলু তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন এবং সবসময় কাদিপুর ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যাচ্ছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে তরুণ সমাজসেবক আব্দুল মুহিত বাবলুকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান ইউনিয়নের জনগণ। তারা আরো জানান, দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তার আচার-ব্যবহারে মুগ্ধ। তাছাড়া তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে স্বেচ্ছাসেবী হিসেবে নিবেদিত প্রাণ।

এক প্রতিক্রিয়ায় আব্দুল মুহিত বাবলু বলেন, শিক্ষা, শান্তি ও উন্নয়নের প্রত্যয়ে মাদকমুক্ত, নিরাপদ ও আধুনিক একটি ইউনিয়ন গড়ে তোলাই আমাদের সবার স্বপ্ন। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আসন্ন কাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমি প্রতিদ্বন্ধিতা করবো। আমাকে যদি ইউনিয়নের সম্মানিত জনগণ তাদের পবিত্র ভোটে নির্বাচিত করেন তাহলে প্রথমে কাদিপুর ইউনিয়নের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে কাজ করবো। আমার ইউনিয়নের অবহেলিত প্রতিবন্ধি, বিধবা ভাতা, বয়স্ক ভাতা প্রাপ্তকারিদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ভাতার আওতায় আনার ব্যবস্থা করবো। এলাকার সার্বিক উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা এবং একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।

তিনি বলেন, সমাজ সেবাই আমার লক্ষ্য, সমাজ উন্নয়নের কাজই আমার কর্ম। আমি চাই কাদিপুর ইউনিয়নকে একটি আদর্শ ও মডেল ইউনিয়নে পরিণত করবো। যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন। ইউনিয়ন পরিষদ হবে জনগণের সেবার কেন্দ্র যেখানে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সুযোগ থাকবে না। ঐতিহ্যবাহী কাদিপুর ইউনিয়নের উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে ইউনিয়নের সম্মানিত জনগণ আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চেয়েছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ছোট-বড় ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমি দোয়া ও আশীর্বাদ কামনা করি। একই সাথে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রাণপ্রিয় কাদিপুর ইউনিয়ন বাসীকে জানাই ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ।

উল্লেখ্য, রাজনৈতিক, ক্রীড়াঙ্গনে, ব্যবসায়ী ও সমাজকর্মে পরিচিত ব্যক্তি হলেন আব্দুল মুহিত বাবলু। তিনি বিগত সময়ে কাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিদ্বন্ধিতা করে এলাকাবাসীর ব্যাপক জনসমর্থন লাভ করেন। বর্তমানে তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি, কাদিপুর ফুটবল একাদশের উপদেষ্ঠা, সড়ক পরিবহন শ্রমিক (২৩৫৯) এর উপদেষ্ঠা, পশ্চিম মনসুর জামে মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য, কাদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব পালন করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট