1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় টানা বৃষ্টিতে হাওর ডুবেছে, তলিয়ে যাচ্ছে বোরো ধান প্রেসক্লাব সভাপতি ও যুগান্তর প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি কুলাউড়ার লুয়াইউনি বাগানে চা শ্রমিকদের টাকা আত্মসাতের মামলায় অবশেষে সভাপতি অজিত কৈরি জেল হাজতে কুলাউড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা কুলাউড়ায় ৯ হাজার ৮ শ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরন কর্মসূচীর উদ্বোধন  কুলাউড়ায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কুলাউড়া কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপকের প্রতিহিংসার শিকার এক ক্যান্সার রোগী মহিলা গ্রাহক: কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ না দিয়ে গ্রাহকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের কুলাউড়ায় বন্ধুর বিয়েতে অকটেন উপহার! কুলাউড়ায় পৃথিমপাশায় মাটির দেওয়ালে চাপা পড়ে যুবকের মৃ-ত্যু  শ্রীমঙ্গলে স্বাস্থ্য কমপ্লেক্স ভেতর ‘কালনাগিনী’

কুলাউড়ায় পৃথিমপাশায় মাটির দেওয়ালে চাপা পড়ে যুবকের মৃ-ত্যু 

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: কুলাউড়া উপজেলার পৃথিমপাশা গ্রামে মাটির দেওয়ালে চাপা পড়ে সেলিম আহমদ (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

৭ এপ্রিল মঙ্গলবার সকাল ৯ টায় নিজের পুরনো কাঁচা ঘরের মাটির দেওয়াল কেটে নতুন ভিটা ভরাট করতে গিয়ে হঠাৎ দেওয়ালটি সেলিমের গায়ের ওপর পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া সরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত সেলিম পেশায় একজন কাঠমিস্ত্রি ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নিহত সেলিমের মা বর্তমানে পবিত্র ওমরাহ পালনের জন্য মক্কায় অবস্থান করছেন।

নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধি ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। কুলাউড়া থানার এসআই সাগর বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ও থানায় পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট