1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন

প্রেসক্লাব সভাপতি ও যুগান্তর প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি আজিজুল ইসলামের প্রাণনাশের হুমকি ও বাড়ি জবরদখলের চেষ্টা চালান নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা। বুধবার ০৮ এপ্রিল বুধবার পুলিশের হস্তক্ষেপে বাড়ির সীমানার খুঁটি নিজ হাতে বসিয়ে দিয়ে ক্ষমা চেয়ে রক্ষা পান জয়চন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লাল মিয়া।

কুলাউড়া থানায় আজিজুল ইসলামের করা অভিযোগ থেকে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের জয়চন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ড সভাপতি লাল মিয়া ও তার ছেলেরা মিলে ০৬ এপ্রিল রাতে সাংবাদিক আজিজুল ইসলামের বাড়ি জবরদখলের উদ্দেশ্যে সীমানার পাকার খুঁটি তুলে নেয়। রাতে বিষয়টি নিয়ে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওইরাতে আবারও লাল মিয়া এবং তার ছেলেরা মিলে সীমানা বেড়া কেটে তছনছ করে ফেলে এবং বেশ কিছু জায়গা জবরদখল করে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন ও কুলাউড়া সার্কেলের সিনিয়র পুলিশ সুপার আজমল হোসন এবং অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্লার ঐকান্তিক প্রচেষ্টায় বিষয়টি নিষ্পত্তি হয়।

০৮ এপ্রিল বুধবার সরেজমিন তদন্ত করেন এসআই ফাইজুল ইসলাম। তদন্তকালে তিনি ঘটনার সত্যতা পান। এসময় আওয়ামী লীগ নেতা লাল মিয়া ক্ষমা চেয়ে সীমানা খুঁটি এবং বেড়া নিজহাতে যথাস্থানে প্রতিস্থাপন করেন।

এসআই ফাইজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট