1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন

কুলাউড়ার লুয়াইউনি বাগানে চা শ্রমিকদের টাকা আত্মসাতের মামলায় অবশেষে সভাপতি অজিত কৈরি জেল হাজতে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের লুয়াইউনি চা বাগানের শ্রমিক পঞ্চায়ত কমিটির বিতর্কিত সভাপতি অজিত কৈরির বিরুদ্ধে হতদরিদ্র চা শ্রমিকদের সরকারি বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অবশেষে তাকে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

জানা যায়, লুয়াইউনি চা বাগানের হতদরিদ্র চা শ্রমিকদের জন্য সরকার কর্তৃক প্রদত্ত ৬ হাজার টাকা করে আর্থিক সহায়তার তালিকায় অধিকাংশ শ্রমিকদের নাম দিলেও বিকাশ নাম্বার গুলো অজিত কৈরি এবং তার আত্বীয় স্বজনদের দিয়ে দেয়। ফলে সেই টাকা গুলো যখন সমাজসেবা কার্যালয় থেকে দেওয়া হয় তখন তার দেওয়া বিকাশ নাম্বার গুলোতে ডুকে যায়। এতে অনেক শ্রমিকরা টাকা পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। বিষয়টি জানাজানি হলে সভাপতি অজিতের বিরুদ্ধে বঞ্চিত চা শ্রমিকরা সেই সময় নানা আন্দোলন শুরু করে। পরে বাগানের চা শ্রমিক হৃদয় দাশ নামে এক ব্যক্তি বাদি হয়ে অজিত সহ দুই জনের বিরুদ্ধে শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ এনে মৌলভীবাজার আদালতে গত ২/৭/২০২৫ ইং একটি মামলা নং (২৯৯) দায়ের করেন। এ ঘটনায় বাগানে একাধিক বার অজিতের বিরুদ্ধে শালিশী বৈঠক অনুষ্ঠিত হয়েছে কিন্তু কোনো সূরাহা হয়নি।সর্বশেষ প্রায় ৪ মাস আগে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হলে সভাপতি অজিত কৈরি তার ভুল স্বীকার করে প্রকাশে সবার কাছে ক্ষমা চায় এবং শ্রমিকদের টাকা গুলো ফেরত দেওয়ার অঙ্গীকার করে। কিন্তু চত্বুর অজিত কৈরি বাগানে ফিরে শ্রমিকদের সাথে আবার টালবাহানা শুরু করে দেয়।

 

এদিকে অভিযুক্ত অজিত কৈরি গত ৮ এপ্রিল বুধবার মৌলভীবাজার ৫নং আমলি আদালতে গিয়ে জামিনের আবেদন করেন। তবে আদালতের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে আদালতে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে কারাগারে প্রেরণ করেন।

এদিকে অজিত কৈরিকে আদালত কর্তৃক গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে লুহাইনি চা বাগানের চা শ্রমিকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ভুক্তভোগী অনেক শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে তারা সভাপতি অজিতের কাছ থেকে নানা প্রতারণা ও আর্থিক অনিয়মের শিকার হয়ে আসছিলেন। আদালতের এ সিদ্ধান্তে তারা ন্যায়বিচার পেয়েছেন বলে মনে করছেন।

অধিকাংশ চা শ্রমিকরা আশা প্রকাশ করেন, এ ঘটনার মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ শাস্তি নিশ্চিত হবে এবং অজিত কৈরির সভাপতির পদ বাতিল করে একই সঙ্গে বাগানে দ্রুত চা শ্রমিক পঞ্চায়ত কমিটির নতুন নির্বাচন আয়োজনের দাবি জানান শ্রমিকরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট