1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় হামের আ”ত”ঙ্ক,হাসপাতালে ভর্তি ৮ শিশু কুলাউড়ায় টানা বৃষ্টিতে হাওর ডুবেছে, তলিয়ে যাচ্ছে বোরো ধান প্রেসক্লাব সভাপতি ও যুগান্তর প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি কুলাউড়ার লুয়াইউনি বাগানে চা শ্রমিকদের টাকা আত্মসাতের মামলায় অবশেষে সভাপতি অজিত কৈরি জেল হাজতে কুলাউড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সভা কুলাউড়ায় ৯ হাজার ৮ শ কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরন কর্মসূচীর উদ্বোধন  কুলাউড়ায় সাব-রেজিস্ট্রার কার্যালয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা কুলাউড়া কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপকের প্রতিহিংসার শিকার এক ক্যান্সার রোগী মহিলা গ্রাহক: কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ না দিয়ে গ্রাহকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের কুলাউড়ায় বন্ধুর বিয়েতে অকটেন উপহার! কুলাউড়ায় পৃথিমপাশায় মাটির দেওয়ালে চাপা পড়ে যুবকের মৃ-ত্যু 

কুলাউড়ায় হামের আ”ত”ঙ্ক,হাসপাতালে ভর্তি ৮ শিশু

  • প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।  কুলাউড়ায় হামের উপসর্গ নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বর্তমানে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তত ৮ জন রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে।

রোগীদের অভিভাবকরা জানান, হঠাৎ করেই তাদের শিশু অসুস্থ হয়ে পড়ছে। প্রথমে জ্বর ও সর্দি দেখা দেয়, এরপর শরীরজুড়ে এলার্জির মতো ছোট ছোট বিচি বা ফুসকুড়ি বের হচ্ছে। পরে দ্রুত হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে হামের বিষয়টি নিশ্চিত করা হচ্ছে।

রোগীদের আরেক স্বজন জানান, “আমার বাচ্চা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে। সকালে একদম স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ করে জ্বর আসে। এরপর সর্দি শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই শরীরে ছোট ছোট লাল দানা দেখা দেয়। প্রথমে আমরা বিষয়টি বুঝতে পারিনি, পরে অবস্থার অবনতি হলে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। পরে ডাক্তাররা পরীক্ষা করে জানান এটি হাম।

পরিস্থিতি মোকাবেলায় কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন ইউনিট চালু করা হয়েছে। গত ৪ এপ্রিল এই ইউনিটের উদ্বোধন করেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।

তবে রোগীদের স্বজনরা বলছেন, বর্তমান ১০ শয্যার আইসোলেশন ইউনিট প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দিন দিন রোগীর সংখ্যা বাড়ায় উদ্বেগ আরও বাড়ছে।

এ বিষয়ে আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম ফারহানা জেরিন জানান, সারাদেশেই হাম ছড়িয়ে পড়েছে এবং কুলাউড়ায় এখন পর্যন্ত ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। গুরুতর রোগীদের আইসোলেশনে রাখা হচ্ছে, আর যাদের অবস্থা তুলনামূলক হালকা, তাদের বাড়িতে থেকেই চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, একজন গুরুতর রোগীকে ইতোমধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে সারাদেশে হাম উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে এবং তা মহামারির রূপ নিচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং হাজার হাজার শিশু আক্রান্ত বা সন্দেহজনক অবস্থায় রয়েছে। বিশেষ করে ৫ বছরের নিচের শিশুরাই সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে।

চিকিৎসকরা বলছেন, জ্বর, সর্দি ও শরীরে ফুসকুড়ি দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। আক্রান্ত শিশুকে আলাদা রাখতে হবে এবং হামের টিকা নিশ্চিত করাই এই রোগ প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট