1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ায় হাম-রুবেলা টিকাদান কার্যক্রমের সূচনা

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়া উপজেলায় হামের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল থেকে এ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা: শারমিন ফারহানা জেরিনসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।উপজেলা স্বাস্থ্য বিভাগ, কুলাউড়া এ কর্মসূচির আয়োজন করে।

সরকারের নির্দেশনায় দেশব্যাপী শুরু হওয়া এ জরুরি টিকাদান কার্যক্রমের আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, যেসব শিশুর জ্বর বা অন্য কোনো অসুস্থতা রয়েছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পূর্ণ না হলে পরবর্তী ডোজ না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “শিশুদের সুস্থ ও নিরাপদ রাখতে হাম-রুবেলা টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিভাবকদের সচেতন হয়ে নির্ধারিত কেন্দ্রে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানাচ্ছি।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট