1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

বিজ্ঞান মেলায় কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের সাফল্য

  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার: কুলাউড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় চমক দেখিয়েছে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়। উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজ্ঞান অলিম্পিয়াডে ১ম ও ২য় স্থান, বিজ্ঞান কুইজে ১ম স্থান এবং বিজ্ঞান প্রজেক্টে ১ম স্থান অর্জন করে কৃতিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। রবিবার মেলার সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদসহ অন্যান্য কর্মকর্তারা। উল্লেখ, বিজ্ঞান মেলায় ২৩ শিক্ষা প্রতিষ্টান অংশগ্রহণ করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন এক প্রতিক্রিয়ায় জানান, এই চমৎকার অর্জনের পেছনে রয়েছে শিক্ষকদের সুদক্ষ নেতৃত্ব নিরলস পরিশ্রম এবং বিশেষ করে বিজ্ঞান শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা। তিনি এই গৌরবময় সাফল্যের জন্য শিক্ষকবৃন্দ ও অংশগ্রহণকারী মেধাবী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিজ্ঞানচর্চার আলোয় আগামী প্রজন্ম আলোকিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, গত বিজ্ঞান মেলায় জেলার মধ্যে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় ১ম স্থান অধিকার করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট