1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার।। কুলাউড়া উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, জামায়াতে ইসলাম কুলাউড়ার নায়েবে আমীর মোঃ জাকির হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাহমুদ হোসেনসহ শিক্ষক-শিক্ষিকা সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়নের শিক্ষক প্রতিনিধি ও অভিভাবকবৃন্দ।

উদ্বোধনী দিনের খেলায় টাট্টউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উচাইল হোসেনপুর, চকেরগ্রাম ও পাঁচপীর জালাই বালক দল এবং কর্মধা, নন্দনগর, মনরাজ ও পাঁচপীর জালাই বালিকা দল বিজয়ী হয়ে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

আগামীকাল একই মাঠে টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট