1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

কুলাউড়ায় গোগালীছড়ায় বাধভেংগে ১৫ টি গ্রাম প্লাবিত,ব্যাপক ক্ষয়ক্ষতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ায় গোগালীছড়ার কুলাউড়া সদর ইউনিয়নের গাজিপুর নামক স্থানে গোগালীছড়ায় প্রায় ১শ ৫০ শ ফুট বাঁধ ভাংগনের ফলে ১৫ টি গ্রাম প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার রাতে মুষলদারে বৃষ্টিপাতের ফলে ও পাহাড়ী ঢলের গোগালীছড়ার বাধ ভেংগে প্রবল স্রোতে সদর ইউনিয়নের বাগাজুরা, হাসনপুর, শ্রীপুর, করেরগ্রাম, মিনারমহল, সৈয়দপুর, গাজিপুর, পুরন্দপুর, হরিপুর, বড়কাপন গ্রামে ১ শ বিঘা আউশক্ষেত, বোরো ধান, আউশের বীজ তলা, শতাধিক ফিশারী তলিয়ে গেছে।

এব্যাপারে কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু জানান, বাধ ভেংগে সদর ইউনিয়নের গাজিপুর গ্রামে ২০ বিঘা বোরো ধান নষ্ট হয়েছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুশ শহীদ জানান, মৎস্য খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভাংগনের খবর পেয়ে কুলাউড়া নির্বাহী কর্মকর্তা মো মহি উদ্দিন, জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো শওকতুল ইসলাম শকুর প্রতিনিধি হিসাবে কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান বলেন,ক্ষতিগ্রস্থ ভাংগন জরুরিভাবে মেরামত করা না হলে কুলাউড়া সদর ইউনিয়নের ১০/১২ টি গ্রামে আউশ ক্ষেত করা অসম্ভব হয়ে পড়বে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, কুলাউড়া ও জয়চন্ডি ইউনিয়নে পাহাড়ি ঢলের কারণে পানির চাপ হঠাৎ বেড়ে যায়। ফলে গোগালীছড়ার দুর্বল অংশে ভাঙন সৃষ্টি হয়ে এ পরিস্থিতির অবনতি ঘটে। তিনি আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট