1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

কুলাউড়ায় ছাত্র সমন্বয়ককে হুমকি

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

কুলাউড়া দর্পন রির্পোট: মৌলভীবাজারের কুলাউড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হাসিম খান (২৮) কে প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল হাসিম খান গত ১৯ জুন জীবনের নিরাপত্তা চেয়ে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরী (আবেদন ট্র্যাকিং নং- D05Y19) করেছেন।

কুলাউড়া থানায় দায়েরকৃত ডায়েরী থেকে জানা যায়, কুলাউড়া পৌর শহরের আলালপুর গ্রামের বাসিন্দা মোঃ আরশাদ খান ও মোছাঃ ছাবেদা বেগম দম্পতির ছেলে আব্দুল হাসিম খান গত ১৬ মে নিজ বাসায় অবস্থান কালে তার ব্যক্তিগত মোবাইল নম্বর (০১৭১৭ ৯৮০৬০০) ওয়াটসআপে অজ্ঞাতনামা পরিচয়ে বিদেশ থেকে (৯৮৬৭৯০২৯১৪২) কল দিয়ে তাকে যে কোন সময় বড় ধরনের ক্ষয়ক্ষতি করবে বলে হুমকি দেয়।

আব্দুল হাসিম খান বলেন, গত ২০২৪ সালের ১৭ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যা চলাকালীন সময় নিজেকে মানসিক ভাবে উক্ত গণহত্যা মেনে নিতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে একটি পোষ্ট করেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেন, আমি আব্দুল হাসিম খান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কুলাউড়া পৌর শাখার সাধারণ সম্পাদক পদ ও বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থন থেকে অব্যাহতি নিলাম। পরবর্তীতে ২০২৪ সালের ১৮ জুলাই তারিখ থেকে সরাসরি শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন করে সরাসরি আন্দোলনের অংশগ্রহণ করি। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধরী নাদেল এর সমর্থকরা তাকে বিদেশি নাম্বার থেকে ফোন দেওয়া শুরু করে। চলতি বছরের ১৬ মে তারিখে ফোন দিয়ে প্রায় ৫ মিনিট কথা বলে গালাগালিসহ প্রাণনাশের ভয়ভীতি দেখায়। এতে আব্দুল হাসিম খানসহ তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাই তিনি জীবনের নিরাপত্তা চেয়ে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরী করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট