1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

বরমচাল চা-বাগানের মেধাবী ছাত্রী ইতি গৌড়কে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে সম্মাননা ও পুরস্কার প্রদান

  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ৩০৯ বার পড়া হয়েছে

কুলাউড়ার দর্পন ডেস্ক।

চা-বাগানের আলোকিত সন্তান ইতি গৌড়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পক্ষ থেকে সম্মাননা ও পুরস্কার প্রদান।

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল চা-বাগানে বেড়ে ওঠা মেধাবী ছাত্রী ইতি গৌড় এবারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ফিন্যান্স বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন। চা-বাগান এলাকার প্রথম শিক্ষার্থী হিসেবে দেশের শীর্ষ সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির এই ঐতিহাসিক অর্জন এনে দিয়েছেন তিনি।

ইতির এই  সাফল্যের খবর জেলা প্রশাসনের নজরে আসার পর, মৌলভীবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২০,০০০/- (বিশ হাজার) টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়। আজ ২৯ জুন ২০২৫ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে ইতি গৌড়ের হাতে এই চেক তুলে দেন। একই সঙ্গে মৌলভীবাজারের পুলিশ সুপার-এর পক্ষ থেকেও তাকে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট. মোঃ ইসরাইল হোসেন বলেন

“ইতি শুধু বরমচাল নয়, বরং পুরো মৌলভীবাজার জেলার গর্ব। চা-বাগান এলাকা থেকে উঠে এসে এভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া সত্যিই অনন্য একটি অর্জন। তার এই সাফল্য অন্যান্য শিক্ষার্থীদের পথ দেখাবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে তার পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”

জেলা পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম ইতির সাফল্যের ভূয়সী প্রশংসা করে জানান, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী থেকে এমন সাফল্য আমাদের আশাবাদী করে তোলে। এর মাধ্যমে প্রমাণ হয়, সুযোগ পেলে সবখান থেকেই মেধা উঠে আসে।

প্রতিবেদন: কুলাউড়ার দর্পণ ডেস্ক

 

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট