1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

মৌলভীবাজারে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের মতবিনিময় সভা.

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

কুলাউড়ার দর্পণ রির্পোট।।

মৌলভীবাজার জেলায় হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে জেলা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জুলাই) সকাল ১১টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও স্থানীয় নেতৃবৃন্দ জুম প্ল্যাটফর্মে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

সাম্প্রতিক বিভিন্ন প্রসঙ্গ ছাড়াও বিশেষভাবে আলোচনায় আসে আসন্ন জন্মাষ্টমী ও দুর্গাপূজার প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, কিশোর গ্যাং, ইভটিজিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক গুজব ও বিভ্রান্তি প্রতিরোধ সংক্রান্ত বিষয়সমূহ।

পুলিশ সুপার বলেন, “আপনারা বাংলাদেশের সাধারণ নাগরিক। আমাদের কাছে আপনাদের পরিচয় কেবল এটুকুই—আপনারা নাগরিক। অন্য সকল নাগরিকের মত আপনাদেরও সমান অধিকার রয়েছে। মৌলভীবাজার জেলা পুলিশ আপনাদের জন্য সর্বোচ্চ আইনগত সেবা দিতে বদ্ধপরিকর। আপনারা নিজেদের কখনো সংখ্যালঘু ভাববেন না। যে কোনো সমস্যায় নির্ভয়ে পুলিশের সহায়তা নেবেন।”

তিনি আরও বলেন, “শান্তিশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সমাজের সকলের দায়িত্ব রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রদায়িক বিভ্রান্তিমূলক ছবি বা ভিডিও দেখলেই যাচাই-বাছাই করুন, শেয়ার করার আগে ভাবুন। প্রয়োজনে পুলিশকে জানান। একটি স্বার্থান্বেষী গোষ্ঠী গুজব ছড়িয়ে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে চায়। তাই সবাইকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।”

সভায় বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা তাদের নিরাপত্তা, সামাজিক সমস্যাসমূহ এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনের বিষয় নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মোঃ মাহবুবুর রহমান, জেলা বিশেষ শাখার ডিআইও-১ ওমর ফারুক, সিনিয়র আইনজীবী এড. সুনীল কুমার দাস, মৌলভীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা স্বাগত কিশোর দাস চৌধুরী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব শিব প্রসন্ন ভট্টাচার্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপদেষ্টা শৈলেন্দ্র মোহন পাল, এড. রুনু কান্ত দত্ত ও সাংগঠনিক সম্পাদক রূপক চন্দ্র দেব এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক চিত্রা নন্দী প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট