1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন

কুলাউড়ার দর্পণ’ নামে ফেসবুকে ফেইক আইডি— বিভ্রান্ত না হওয়ার আহ্বান

  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল কুলাউড়ার দর্পণ–এর নাম ও লোগো ব্যবহার করে একটি দুষ্টচক্র ফেসবুকে ভুয়া (ফেইক) পেজ চালু করেছে ।

ওই পেজটি ‘কুলাউড়ার দর্পণ’ kulaurar Drarpan নাম ব্যবহার করে বিভিন্ন বিভ্রান্তিকর পোস্ট দিচ্ছে, যা কুলাউড়ার দর্পণ–এর পাঠক ও অনুসারীদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করছে।

কুলাউড়ার দর্পণ, নবযুগ নিউজ ডট কম, কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে—

“আমাদের নজরে এসেছে, একটি দুষ্টচক্র আমাদের প্রতিষ্ঠানের নাম ও লোগো ব্যবহার করে ‘কুলাউড়ার দর্পণ’ নামে কয়একটি ফেইসবুক পেইজ খুলেছে। ওই পেইজে প্রকাশিত কোনো তথ্য, পোস্ট বা মন্তব্যের দায় কুলাউড়ার দর্পণ বহন করবে না।”

বিবৃতিতে আরও বলা হয়— “আমাদের প্রিয় পাঠক ও অনুসারীদের কাছে অনুরোধ—এই ভুয়া পেইজের বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকুন। দয়া করে শুধুমাত্র আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটের (www.kulaurardarpan.com)

তথ্যকেই বিশ্বাসযোগ্য বলে গণ্য করুন।”

কুলাউড়ার দর্পণ এর সম্পাদক ময়নুল হক পবন জানান, ফেইক পেইজটির এডমিন ও কার্যক্রম সম্পর্কিত বিস্তারিত তথ্য ইতোমধ্যেই হাতে এসেছে। এ বিষয়ে যথাযথ আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরো বলেন- “আমরা মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী। আমাদের নাম ব্যবহার করে ভুয়া তথ্য প্রচারের যে অপচেষ্টা চলছে, তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আইন অনুযায়ী এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট