1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

বড়লেখায় পচা ভিজিএফ চাল মাটি চাপা দিল পৌরকর্তৃপক্ষ

  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

বড়লেখা প্রতিনিধি।। কুলাউড়ার দর্পণ।

বড়লেখা পৌরসভা কার্যালয়ে আকস্মিক বন্যার পানিতে ভিজে পচে যাওয়া বিতরণ অনুপযোগি ভিজিএফের ২৩৪ বস্তা চাল অবশেষে মাটি চাপা দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। রোববার (২৯ জুন) বিকেলে পৌরসভার গরুর হাটের পরিত্যক্ত স্থানে এসব চাল গর্ত খুঁড়ে মাটিচাপা দেওয়া হয়।

পৌরসভা কার্যালয়ের হলরুমে রাখা পচা চালের দুর্গন্ধে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে ছিলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও আগত সেবাগ্রহীতারা। এর আগে ৭ জুন ঈদুল আজহা উপলক্ষে দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য বড়লেখা পৌরসভার অনুকূলে জেলা প্রশাসন থেকে প্রায় ৩১ মেট্রিক টন (১০২৭ বস্তা) ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়। পৌরসভা ২৯ মে খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে হলে সংরক্ষণ করলেও ৩১ মে আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে পৌর কার্যালয় ৩-৪ ফুট পানিতে ডুবে যায়। এতে ২৩৪ বস্তা চাল ভিজে পচে যায় এবং বিতরণ অনুপযোগি হয়ে ওঠে।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার জানান, পচা চালের দুর্গন্ধে পৌরসভার পরিবেশে সমস্যা সৃষ্টি হচ্ছিল। এজন্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিনকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তাদের সুপারিশ অনুযায়ী পরিবেশবান্ধব উপায়ে চালগুলো মাটি চাপা দেওয়া হয়।

চাল মাটি চাপা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী দেবজিৎ চন্দ্র দাস, প্রশাসনিক কর্মকর্তা ফখরুল আমিন খান, হিসাবরক্ষক আব্দুল লতিফ, কর নির্ধারক তোফায়েল আহমদ, ব্যবসায়ী শামীম আহমদ এবং বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট