1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

সিলেট-১ আসনে আরিফুল হক চৌধুরীর প্রার্থিতা ঘোষণা

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

সিলেট ব্যুরো।।

সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা করলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। আজ শুক্রবার (১১ জুলাই) সিলেট নগরীর বন্দরবাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুম্মা মসজিদ প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছেন তিনি।

এসময় সাংবাদিকদের আরিফুল হক চৌধুরী বলেন- সামনে নির্বাচন। এ নির্বাচনের জন্য আমি সকলের কাছে দোয়া চেয়েছি। বিশেষ করে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সিলেট ডিভিশনের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে উনাকে চাই। তিনি যদি এ আসনে আসেন, তাহলে আমরা নগরবাসী তথা পুরো বিভাগের মানুষ অত্যন্ত আনন্দিত হবো। আর উনি যদি কোনো কারণে আসতে না পারেন, তাহলে আমি সবার কাছে দোয়া চাই যে আমি ইজাজত নিয়েছি যে আমি কার্যক্রম শুরু করবো কি না। আমাকে আমার এলাকার মুসল্লিয়ান, এই শহরের মুরব্বিয়ানরা আমাকে ইজাজত দিয়েছেন। আমার দাবী হচ্ছে, সিলেট-১ আসনে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে আমার বিভাগের উন্নয়নের জন্য, আমার এই সিলেটের উন্নয়নের জন্য আমরা সবাই সেক্রিফাইস করবো তিনি আমাদের মধ্যে আসুন। আর আমি এই শহরের আপনাদের দীর্ঘদিনের সেবক হিসেবে ইজাজত নিয়েছি, আমি আজকে থেকে আনুষ্ঠানিকভাবে আমার কার্যক্রম শুরু করলাম।

এসময় তিনি আরও বলেন, এই মসজিদে (ব্ন্দরবাজার কেন্দ্রীয় মসজিদ) আসার ও নামাজ পড়ার কারণ হচ্ছে, সিলেটের বেশিরভাগ মুরুব্বি এখানে এসে নামাজ আদায় করেন। এছাড়া আমাদের মহান নেতা মরহুম এম সাইফুর মৃত্যুর আগের দিনও এই মসজিদে নামাজ আদায় করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট