1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কমলগঞ্জের সুমাইয়া লন্ডন থেকে এআই ও সাইবারসিকিউরিটিতে স্নাতক ডিগ্রি অর্জন

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ২০৫ বার পড়া হয়েছে

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার কৃতি সন্তান সুমাইয়া সিরাজী তুলি লন্ডনের বিখ্যাত ব্রুনেল বিশ্ববিদ্যালয় থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবারসিকিউরিটি বিষয়ে বিএসসি (অনার্স) ডিগ্রি অর্জন করেছেন।

স্নাতক সম্পন্ন করার পর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে ব্রুনেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সুমাইয়ার হাতে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়। তার এই সাফল্যে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও এলাকাবাসীর মধ্যে আনন্দের বন্যা বইছে। সুমাইয়া তুলি কমলগঞ্জ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী ও সিনিয়র রাজনীতিক ইয়াকুব আলী সিরাজীর একমাত্র কন্যা।

সুমাইয়া তুলি জানান, আল্লাহর রহমতে এবং বাবা-মায়ের দোয়ায় আমি সফলভাবে স্নাতক সম্পন্ন করেছি। আজ নিজেকে একজন প্রকৌশলী হিসেবে পরিচয় দিতে পারছি। এটা আমার জীবনের অন্যতম গর্বের মুহূর্ত। আমার এই অর্জন আমি আমার মা-বাবাকে উৎসর্গ করছি। তাদের পাশে পেলে আনন্দটা আরও পূর্ণ হতো।

তিনি আরও বলেন, এআই ও সাইবারসিকিউরিটির মতো প্রযুক্তিনির্ভর বিষয়ে দক্ষতা অর্জন বর্তমান যুগে সময়োপযোগী। আমি চাই আমার শিক্ষা ও দক্ষতা দেশের কল্যাণে কাজে লাগাতে।

 

তার পিতা ইয়াকুব আলী সিরাজী বলেন, আমার মেয়ে অনেক কষ্ট করে এই অর্জন করেছে। তার এই সাফল্যে আমরা সবাই খুবই আনন্দিত। সমাজ ও দেশের জন্য সে যেন ইতিবাচক অবদান রাখতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। সকলের কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই।

 

বিশ্বব্যাপী প্রযুক্তির আধিপত্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবারসিকিউরিটির মতো ক্ষেত্রে দক্ষ জনশক্তির চাহিদা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। এমন প্রেক্ষাপটে একজন তরুণী হিসেবে তুলির এ অর্জন শুধু ব্যক্তিগত নয়—এটি সমাজ ও দেশের তরুণ প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার বার্তা বহন করে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট