1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম রোগ কী ও কেন হয়, প্রতিকারের উপায় কী? হামের ফলে কি মানসিক রোগের লক্ষণ দেখা দিতে পারে? রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ ‘৫ বছরে কুলাউড়াকে একটি উন্নয়নের মডেল উপজেলা প্রতিষ্ঠা করব’ — এমপি শওকতুল ইসলাম মৌলভীবাজার জেলার সন্তান ডলি বেগম কানাডার সংসদে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হিসেবে ইতিহাস গড়েছেন। শিশুদের ভালো অভ্যাস গড়ে তুলতে বাসা বাড়ি বা শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক নির্যাতনের ভয়াবহ পরিণতি! কুলাউড়ার ১৯৩ প্রাথমিক বিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থী স্কুল ফিডিং কার্যক্রমের আওতায়: বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি—– কুলাউড়ায় দিনেদুপুরে দুধর্ষ ছিনতাই, টাকা ও মোবাইল লুট কুলাউড়ায় ভারী বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলের তোড়ে ফানাই নদের বাঁধের ব্লক ধসে গেছে কুলাউড়া-রবিরবাজার সড়কে নির্মাণাধীন ব্রিজের গাইডওয়াল ও মাটি ধসে যোগাযোগ ব্যাহত মনুলিপিতে মানহানিকর মিথ্যা সংবাদ: আইনি ব্যবস্থা নিচ্ছেন ব্রাহ্মণবাজার বিএনপি নেতা লুৎফর রহমান কুলাউড়ায় হামের আ”ত”ঙ্ক,হাসপাতালে ভর্তি ৮ শিশু

বৃটেনে কুলাউড়া কন্যার ডক্টরেট ডিগ্রি অর্জন

  • প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: বৃটেনে বাঙালি কন্যা শবনম আহসান পুষ্প পিএইচডি (ডক্টরেট) ডিগ্রি অর্জন করেছেন। তার গবেষনার বিষয় ছিল ‘বৃটিশ লোক-কাহিনীর আজব চরিত্রসমূহ ও জাতীয়তাবাদী চেতনা’।

বৃটেনের ওয়েষ্ট ইয়র্কশায়ারের কিথলী শহরের বাসিন্দা বাঙালি কন্যা শবনমের পৈতৃক নিবাস বৃহত্তর সিলেটের কুলাউড়া উপজেলার মনসুর গ্রামে। বাবা মুহম্মদ আহসান উল্লাহ হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং কমলগঞ্জ গণ-মহাবিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যাপক। শবনমের মাতা মিসেস সেলিনা উল্লাহ বৃটিশ ন্যাশনাল হেলথ সার্ভিসে উচ্চপদে কর্মরত। ব্যক্তিগত জীবনে শবনম বিবাহিতা এবং এক কন্যা ও এক পুত্র সন্তানের জননী। স্বামী ডক্টর আমিরুল ইসলাম খান লীডস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।

শবনম আহসান পুষ্প বৃটেনের ইউনিভার্সিটি অব হার্টফোর্ডশায়ার থেকে ডক্টরেট ডিগ্রি অর্জনের আগে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে একই সাথে ইংরেজী এবং ফরাসী সাহিত্যে জয়েন্ট অনার্সসহ এমএ ডিগ্রি লাভ করেন। শবনমের ছোট দুই বোন শাহনাজ এবং সাবরীণও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন।

উল্লেখ্য, ডক্টর শবনম আহসান পুষ্প কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহম্মদ আমান উল্লাহ’র ভাতিজি। যুগান্তরের বড়লেখা প্রতিনিধি আব্দুর রবের শ্যালিকা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট