1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ মৌলভীবাজার আদালতের রায় ২০ বছর পর কুলাউড়ার ডাকাতি মামলায় ১৩ জনের যাবজ্জীবন

কুলাউড়া-রবিরবাজার সড়কে নির্মাণাধীন ব্রিজের গাইডওয়াল ও মাটি ধসে যোগাযোগ ব্যাহত

  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: কুলাউড়া-রবিরবাজার সড়কে ডাইভারশন ছাড়াই অপরিকল্পিতভাবে নতুন একটি ব্রিজ নির্মাণের কাজ চলাকালীন গাইডওয়াল ও মাটি ধসে পড়ে সড়ক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ পথ ঘুরে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে যাত্রীদের।

রবিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত এই সড়কে স্বাভাবিক যান চলাচল বন্ধ ছিল। ধসে যাওয়া অংশে জরুরি মেরামত কাজ চলমান থাকায় বিকল্প সড়ক ব্যবহারের কারণে ভাড়া বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা।

স্থানীয়দের অভিযোগ, কুলাউড়া পৌর এলাকার এন.সি স্কুল চৌমুহনীর নিকটবর্তী রবিরবাজারমুখী ব্রিজে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঠিকাদারের অবহেলায় ডাইভারশন ছাড়াই কাজ চলায় যাত্রী ও যানবাহন চরম ঝুঁকির মুখে পড়ছে।

জানা যায়, প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ৩৩ ফুট দীর্ঘ এই ব্রিজটির নির্মাণ কাজ গত প্রায় ছয় মাস ধরে চলমান রয়েছে। তবে ডাইভারশন না থাকায় প্রথম ধাপের কাজের পর অস্থায়ীভাবে যান চলাচল চালু করা হয়। পরবর্তীতে দ্বিতীয় ধাপের কাজ শুরু হলে শনিবার রাতে বৃষ্টির পানি ও উজানের ঢলে গাইডওয়াল ও মাটি ধসে পড়ে।

এ বিষয়ে পথচারী রাজু আহমদ ও আব্দুল কাইয়ুম বলেন, ডাইভারশন ছাড়া দীর্ঘদিন ধরে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। মাটি ধসে যাওয়ায় এখন বিকল্প পথে চলাচলে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে।

সিএনজি চালক রহিম বলেন, “ব্রিজের অল্প অংশ দিয়ে ঝুঁকি নিয়ে চলতে হতো। এখন বন্ধ থাকায় বিকল্প পথে যেতে হচ্ছে, তাই ভাড়া কিছুটা বেশি নিতে হচ্ছে।”

কাজ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান আরকে কনস্ট্রাকশনের সাইট ঠিকাদার ডিপু আহমদ বলেন, জমি সংকটের কারণে ডাইভারশন করা সম্ভব হয়নি। ধসে যাওয়া অংশে মেরামত কাজ চলছে এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তর মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের উপসহকারী প্রকৌশলী আক্কাস আলী জানান, জমি স্বল্পতার কারণে ডাইভারশন করা হয়নি। তবে ধসে যাওয়া অংশ দ্রুত মেরামত করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট