1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

মীরশংকরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সুন্নতে খতনা কার্যক্রম সম্পন্ন

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ।।

কুলাউড়া উপজেলার মীরশংকর এলাকায় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে শুক্রবার (১ আগস্ট ২০২৫) সম্পন্ন হয়েছে বিনামূল্যে সুন্নতে খতনা কার্যক্রম।

মীরশংকর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মানবিক সেবামূলক কার্যক্রমে মীরশংকর পঞ্চায়েতভুক্ত ৩০ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ডা. মোঃ জাকির হোসেন (টি.এইচ.ও), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আয়োজক সংগঠন মীরশংকর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ, ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে নিয়মিতভাবে তাফসীরুল কোরআন মাহফিল, হিফজুল কোরআন প্রতিযোগিতা, মহিলা মাহফিল, সীরাতুন্নবী (সা.) মাহফিলসহ বিভিন্ন ইসলামী ও সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটি গৃহহীনদের গৃহনির্মাণ সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, কন্যাদায়গ্রস্তদের বিবাহ সহায়তা, ঈদ উপহার বিতরণ, ফ্রি ব্লাড গ্রুপিং, বৃক্ষরোপণ, কর্জে হাসানা তহবিল গঠনসহ বহুমুখী সেবামূলক কাজ করে চলেছে।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, দেশ ও প্রবাসে অবস্থানরত দ্বীনপ্রিয়, সমাজসচেতন মানুষের অর্থায়ন ও দোয়ার মাধ্যমে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে।

তারা আরও জানান, ভবিষ্যতেও ইনশাআল্লাহ এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হবে। এজন্য সমাজের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করা হয়।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট