1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

অভিযোগ অধ্যক্ষ ও কেন্দ্র সচিবের বিরুদ্ধে কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষায় ১৪৪ ভঙ্গ

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে ১৪৪ ভঙ্গ করলেন কলেজের অধ্যক্ষ ড. আলাউদ্দিন খান ও কেন্দ্র সচিব ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম। ঘটনাটি ঘটেছে ৩ আগস্ট রোববার কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস ২ পরীক্ষা চলাকালীন সময়ে।

ওইদিন কুলাউড়া সরকারি কলেজে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময়ে উচ্চমাধ্যমিক ২য় শ্রেণীর শত শত শিক্ষার্থীদের কলেজ ক্যাম্পাসে ভর্তির জন্য প্রবেশ করান অধ্যক্ষ ও কেন্দ্র সচিব। ১৪৪ ধারা ভঙ্গ করে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসের মাত্র ১৫ ফুট পাশে প্রবেশ করলে হলের মধ্যে থাকা পরীক্ষায় ব্যাপক বিগ্ন ঘটে। অথচ নিয়ম রয়েছে পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও পরীক্ষার্থী ব্যতিত ২০০ ফুটের ভিতরে কেউ প্রবেশ করতে পারবে না।

বাহিরে অপেক্ষমান পরীক্ষার্থীদের অভিভাবকসহ আত্মীয় স্বজনরা কলেজের ভেতর প্রবেশ করলে অবস্থার আরো অবনতি ঘটে। এছাড়া ভিবিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীরাও পরীক্ষা চলাকালীন সময়ে অবাধে হলের বারান্দায় প্রবেশ করলে হলে থাকা শিক্ষার্থীরা চিৎকার ও চেছামেচি শুরু করলে পরীক্ষার পরিবেশে দারুন বিঘ্ন ঘটে। যা ১৪৪ ধারা ভঙ্গ করার শামিল।

কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার কেন্দ্র সচিব (ভারপ্রাপ্ত কর্মকর্তা) আবুল কালাম এ বিষয়ে বলেন, কিছু ছাত্র-ছাত্রী এসেছে ঠিক আছে কিন্তু ঢালাওভাবে নয়। আর ওইদিন পরীক্ষাও ছিলো সীমিত আকারে অন্য একটি ভবনে।

এ ঘটনায় কুলাউড়া সরকারি ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. আলাউদ্দিন খানের বক্তব্য নেওয়ার জন্য মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেন’নি।

এব্যাপারে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন মুঠোফোনে জানান, ঘটনাটি তাঁর জানা নেই। যদি এভাবে হয়ে থাকে, তাহলে খোঁজ নিয়ে এ বিষয়টি তিনি দেখছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট