1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ার আলীনগর সীমান্ত বিজিবির তাৎক্ষনিক তৎপরতায় দুই বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। কুলাউড়ার দর্পণ 

কুলাউড়ার আলীনগর সীমান্তে বিএসএফ কর্তৃক দুই যুবককে ধরে নিয়ে যাওয়ার পর স্থানীয় বিজিবির সরব তৎপরতার কারনে দুই বাংলাদেশীকে ফেরত দিয়েছে বিএসএফ। বিএসএফ বাংলাদেশী দুই যুবককে ফেরত দেওয়ার পর তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এব্যাপারে লেফেটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, গতকাল বিকেলে ওই দুই কিশোর মোটরসাইকেলে করে আলীনগর সীমান্ত এলাকায় বেড়াতে যায়। একর্পযায়ে মোটরসাইকেল রেখে তারা ১৮৪৫ নম্বর মূল সীমান্তখুঁটি অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে। এ সময় বিএসএফ দুই কিশোরকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

বিজিবির র্কমর্কতা বলেন, স্বজনরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পে জানালে বিজিবি তাৎক্ষনিকভাবে বিএসএফএর ১৯৯ ব্যাটলিয়ানের র্কমর্কর্তাদের সাথে যোগাযোগ করা হলে বিএসএফ রাতেই তাদেরকে ফেরত দেয়।

পরে রাত পৌনে ১১টার দিকে কুলাউড়ার শরীফপুরের চাতলাপুর অভিবাসন কেন্দ্র দিয়ে বিএসএফ দুই কিশোরকে হস্তান্তর করে।

বিজিবি সুত্রে জানা গেছে, মোটর সাইকেল চালিয়ে কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের প্রসেনজিৎ নাইডু(১৭) ও সূবর্ণ শীল(১৬) শনিবার বিকেলে মুরাইছড়া সীমান্তের ভারতীয় অংশে চলে যান। পরে তাদের দুইজনকে বিএসএফ আটক করে । পরে আলীনগর বিজিবি ক্যাম্পের সদস্যরা দুই বাংলাদেশীকে ফেরত দেওয়ার জন্য বিএসএফকে অনুরোধ জানায়। তাদের অনুরোধে সাড়া দিয়ে রাতেই দুই বাংলাদেশীকে ফেরত দেয় বিএসএফ।

কুলাউড়া থানার ওসি ওমর ফারুক জানান, বিজিবি দুই যুবককে কুলাউড়া থানায় শনিবার রাত ১২টার দিকে হস্তান্তর করে এবং আজ রবিবার দুপুরে তাদেরকে মৌলভীবাজার আদালতে প্রেরন করা হয়েছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট