1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

জুড়ীর সিটি ডায়াগনস্টিক সেন্টারে টেস্ট ফি নিয়ে প্রশ্ন: ৮০০ টাকার টেস্ট ২২০০ টাকা!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

জুড়ী প্রতিনিধি || কুলাউড়ার দর্পণ

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার নাইট চৌমুহনীতে সদ্য উদ্বোধন হওয়া সিটি ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসা সেবার পরিবর্তে অতিরিক্ত টেস্ট ফি নিয়ে প্রশ্নের মুখে পড়েছে। রোগীদের অভিযোগ—একই টেস্টের জন্য এখানে আদায় করা হচ্ছে তিনগুণ পর্যন্ত টাকা!

ভুক্তভোগী এক ব্যক্তি জানান, গত ২৯ জুলাই ২০২৫ তারিখে তিনি তাঁর মাকে নিয়ে সিলেটের ইবনে সিনা হাসপাতাল এ চিকিৎসা নিতে যান। ডাক্তার ইকোকার্ডিওগ্রাম (Echocardiogram) টেস্ট করার পরামর্শ দিলে, ইবনে সিনা ডিসকাউন্টসহ এর মূল্য ধরা হয় মাত্র ৮০০ টাকা। যদিও কোনো কারণে সেদিন টেস্টটি করা হয়নি এবং পরবর্তীতে টাকা রিফান্ড করে তিনি ফিরে আসেন।

কিন্তু ০১ আগস্ট ২০২৫ তারিখে জুড়ীর সিটি ডায়াগনস্টিক সেন্টারে একই টেস্ট করাতে গিয়ে দেখা যায়, তার বিল ধরা হয়েছে ২২০০ টাকা। বিলের রিসিটও রয়েছে তাঁর কাছে।

তিনি প্রশ্ন তুলেছেন—একই টেস্টের জন্য এত বিশাল মূল্যবিভেদ কীভাবে সম্ভব? যেখানে ২০০-৫০০ টাকার পার্থক্য কোনোভাবে মেনে নেওয়া যায়, সেখানে ১২০০ থেকে ১৪০০ টাকার ব্যবধান সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়ায়।

তিনি আরও বলেন, “আমি না হয় এই বাড়তি টাকা দিয়ে দিলাম। কিন্তু একজন দিনমজুরের পক্ষে কি এটা সম্ভব? জুড়ীতে নতুন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠছে দেখে আমরা আশাবাদী ছিলাম, কম খরচে কাছাকাছি চিকিৎসা পাবো। কিন্তু যদি এসব সেবাকেন্দ্র শুধু মুনাফার চিন্তা করে চলে, তাহলে সাধারণ মানুষ এসব প্রতিষ্ঠান থেকে মুখ ফিরিয়ে নিতেও সময় নেবে না।”

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর কাছে আবেদন জানিয়েছেন—মানবিক বিবেচনায় মূল্য নির্ধারণ করে সেবাকে মানুষের নাগালে আনতে হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট