1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

বড়লেখায় চুরির ঘটনায় গ্রেফতার, মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, কুলাউড়ার দর্পণ:

বড়লেখা উপজেলায় একটি বসতবাড়িতে সংঘটিত চুরির ঘটনায় শরীফ আহমেদ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও নগদ ৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

জুলাইয়ের ১৩ তারিখে তেলিগুল গ্রামের শামীম আহমদ কাউছারের বসতবাড়িতে চোর চক্র ঢুকে প্রায় ৯ লাখ টাকার নগদ টাকা, মার্কিন ডলার ও স্বর্ণালঙ্কারসহ মালামাল চুরি করে যায়। দিনে শামীম থানায় মামলা করেন।

পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার নোবেল চাকমা ও কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আজমল হোসেনের তত্ত্বাবধানে বড়লেখা থানার একটি দল তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে চোর চক্রের সদস্যদের শনাক্ত করা হয়।

গত ৩ আগস্ট রাতে সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকা থেকে শরীফ আহমেদকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপর দুই সহযোগীসহ চুরির কথা স্বীকার করেছে। পুলিশ তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার করেছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট