1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

বিএনপি’র কেন্দ্রীয় বিজয় শোভাযাত্রায় এডভোকেট আবেদ রাজা

  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক | কুলাউড়ার দর্পণ

ফ্যাসিস্ট হাসিনা সরকারের ‘পলায়নের’ এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত সুবিশাল ও বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয় রাজধানীতে।

এ শোভাযাত্রায় অংশ নেন লক্ষ লক্ষ নেতাকর্মীসহ বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহ-সভাপতি, সিলেট বিভাগ বাস্তবায়ন আন্দোলনের কিংবদন্তি নেতা এবং কুলাউড়ার গণমানুষের প্রতিনিধি এডভোকেট আবেদ রাজা।

বিজয় শোভাযাত্রা শুরু হওয়ার আগে সভাপতিত্ব করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শোভাযাত্রা চলাকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডভোকেট আবেদ রাজা বলেন:

“আজকের এই বিজয় শোভাযাত্রা ফ্যাসিস্ট শাসনের পতনের সাক্ষ্য দিচ্ছে। দেশবাসী মুক্ত গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, আর এই আন্দোলনে কুলাউড়ার জনগণেরও অবদান অনস্বীকার্য।”

তিনি আরও বলেন,

“এই বিজয় শুধু বিএনপির নয়, এই বিজয় প্রতিটি নির্যাতিত, নিপীড়িত মানুষের — যারা দীর্ঘ পনেরো বছর ধরে একদলীয় শাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে।”

বিজয় শোভাযাত্রার এই দিনটি দলটি ‘গণতন্ত্র পুনরুদ্ধার দিবস’ হিসেবে উদযাপন করছে।

বিএনপি’র কেন্দ্রীয় বিজয় শোভাযাত্রায় এডভোকেট আবেদ রাজা ।। ভিডিও সংবাদ

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট