1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

শ্রীমঙ্গলে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ৩ আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, কুলাউড়ার দর্পণ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে।

বুধবার (৭ আগস্ট) শ্রীমঙ্গল থানা এলাকায় পরিচালিত এ বিশেষ অভিযানে নেতৃত্ব দেন এসআই বাবলু কুমার পাল, এসআই মহিবুর রহমান ও এএসআই মো. নজরুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন:

মিন্টু নায়েক ওরফে কৃষ্ণ, পিতা: মানিক নায়েক, ঠিকানা: খাইছড়া চা বাগান, ১২নং লাইন, শ্রীমঙ্গল।

কিশোর হাজরা, পিতা: ধারু হাজরা, ঠিকানা: ভাড়াউড়া চা বাগান, দক্ষিণ লাইন, শ্রীমঙ্গল।

বিকাশ হাজরা, পিতা: সুধাম হাজরা, ঠিকানা: ভাড়াউড়া চা বাগান, দক্ষিণ লাইন, শ্রীমঙ্গল।

জানা গেছে, ২০২২ সালের জুলাই মাসে শ্রীমঙ্গলের হুসনাবাদ চা বাগান এলাকায় এক বিশেষ অভিযানে বিদেশি মদসহ এই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। সেই ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (জিআর ২২১/২২) দায়ের করা হয়।

পরবর্তীতে আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারিক আদালত তাদের প্রত্যেককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট