1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ায় আহত জুলাই যোদ্ধারা পেলেন উপহার

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।

কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে গেজেটভুক্ত ২৮ জন আহত জুলাই যোদ্ধার হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাকির হোসেন, কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদওয়ান খান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, এনসিপি নেতা নাহিদুর রহমান ও বৈষম্যবিরোধী ছাত্রনেতা শেখ বদরুল হোসেন রানা।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস চন্দ্র পাল, কুলাউড়া সংবাদিক এম শাকিল রশীদ চৌধুরী, সাংবাদিক নাজমুল বারী সোহেল, মাহফুজ শাকিল, মহি উদ্দিন রিপন প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী জামিল আহমেদ। পরে ইউএনও মহিউদ্দিনসহ অতিথিরা আহত জুলাই যোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন। উপহারের মধ্যে ছিলো পতাকা, ক্যালেন্ডার, গেঞ্জি, টুপি, ঘড়ি, ক্রেস্ট, ব্যাজ, উত্তরীয়, শ্রদ্ধা কার্ড ও পাটের ব্যাগ।

২৮ জনের মধ্যে উপস্থিত হয়ে ২৬ জন যোদ্ধা উপহার গ্রহণ করেন। তারা হলেন- মো. রাদিউজ্জামান নাহিদ, শাহ আব্দুল্লাহ আমীম মাশরাফি, মো. নিজাম উদ্দিন, মো. আরমান নিয়া, নাহিদুর রহমান, মো. জাহিদুল ইসলাম ফেরদৌস, ফয়সাল আহমদ রনি, হোসনারা আক্তার, আবু শাওয়াল আল আদনান চৌধুরী, আতিফুর রহমান তারেক, জামিল আহমদ, আবু বক্কর মো. সিপন, রুহুল আমিন, ফয়ছল আহমদ, হাসান আল বান্না রাহি, মিনহাজুর রহমান লিমন, রায়হান মিয়া, ফুয়াদ হোসেন নওশাদ, মো. নুরুল শুভ, মো. শাহরিয়ার মো. জামিল, দেলওয়ার আহমদ সেলিম, শেখ মো. বদরুল ইসলাম রানা, আইরিন আক্তার জুলি, মো. রিয়াদ মাহমুদ রকি, মো. আরিফুল ইসলাম ও মো. আজমল আলী।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট