1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

টিফিনের টাকায় উপহার পেয়ে উচ্ছ্বসিত সুবিধাবঞ্চিত শিশুরা

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৬২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে শ্রীমঙ্গল রেল স্টেশনের পাশে শাপলাবাগ এলাকায় টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

গত মে মাসে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে লাল সবুজ উন্নয়ন সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মাদক বিরোধী ও দেশপ্রেমে জাগ্রত হতে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজন করে। সেই অনুষ্ঠানে অনেক শিক্ষার্থী সচেতন হন। নবম শ্রেণির সোহান ও তার কয়েকজন বন্ধু সেই অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়ে টিফিনের টাকা জমা শুরু করেন। সেই টাকায় শ্রীমঙ্গল রেল স্টেশনের শাপলাবাগ এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা উপকরণ উপহার হিসেবে দেওয়া হয়।

শিক্ষার্থীদের খাতা ও কলম বিতরণে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্য এবং ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হোসেন আহমদ সোহান, জালাল ওমর প্রমুখ।

লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্য সোহান বলেন, “খবরটি ছোট হলেও এটি দারুণ আনন্দের। যেখানে বর্তমান সময়ের তরুণরা মাদকাসক্ত এবং মোবাইল ফোনে আসক্ত হচ্ছে, সেখানে আমরা টিফিনের টাকা বাঁচিয়ে শিশুদের শিক্ষা উপকরণ দিয়ে পাশে দাঁড়িয়েছি।”

তিনি আরও বলেন, “গত তিন মাস টিফিনের টাকা থেকে অল্প অল্প জমিয়ে আজ সুবিধাবঞ্চিত শিশুদের খাতা, কলম ও চকলেট কিনে দেওয়া হলো। তারা উপহার পেয়ে খুব খুশি হয়েছে। শিশুদের আনন্দ আমাদের আরও ভালো কাজ করতে অনুপ্রাণিত করবে। আমি সকল বন্ধুদের ধন্যবাদ জানাই।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট