1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

সিলেটে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

দর্পণ নিউজ ডেস্ক। সিলেট মহানগরের শাহপরাণ আবাসিক এলাকায় ছেলের ছুরিকাঘাতে রহিমা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগম শাহপরাণ এলাকার হেপি কমপ্লেক্সের ভাড়াটিয়া আব্দুল গাফফারের স্ত্রী। তার স্থায়ী ঠিকানা জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের আইওর গ্রামে।

সোমবার সকাল ১১টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে দুপুর ১টা ৩০ মিনিটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, পারিবারিক বিরোধের জেরে রহিমা বেগমের ছেলে বদরুল ইসলাম (৪২) ছুরিকাঘাত করে তাকে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। বদরুল ইসলাম আগে ইমামতির সঙ্গে যুক্ত থাকলেও গত চার মাস ধরে বেকার ছিলেন। পরিবারের দাবি, তিনি মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

নিহতার পরিবারের সদস্যরা জানান, বদরুল ছিলেন তার বাবা-মায়ের চতুর্থ সন্তান। সাম্প্রতিক সময়ে তার আচরণ ছিল অত্যন্ত অস্বাভাবিক।

প্রতিবেশীরা জানান, রহিমা বেগম ছিলেন শান্তিপ্রিয় ও ধর্মপরায়ণ নারী। তার এমন করুণ মৃত্যুতে তারা হতবাক ও ব্যথিত।

শাহপরাণ থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল জানান, ‘লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন। অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’ তদন্ত শেষে মামলার প্রক্রিয়া সম্পন্ন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট