1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

কমলগঞ্জে ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ চেষ্টায় কুলাউড়া – সিলেটের দুইজন গ্রেফতার 

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার। কমলগঞ্জ থানাধীন শমসেরনগর এলাকায় একটি ট্রাকভর্তি ময়দা আত্মসাৎ চেষ্টার ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২ জন আসামিকে গ্রেফতার করেছে। এ ঘটনায় আত্মসাৎ হওয়া ময়দার ৪০০ ব্যাগ ও ট্রাক জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন সিলেট জেলার জালালাবাদ থানার চানপুর গ্রামের আক্তার আলী (৪৩) এবং কুলাউড়া উপজেলার কাউকাপন গ্রামের রেজুয়ান হোসেন মান্না (২৫)।

থানা সুত্রে জানা যায়, গত ০৬ সেপ্টেম্বর ঢাকা মেট্রো-ট ১২-৩৪২৬ নম্বরের একটি ট্রাক নারায়ণগঞ্জের রূপগঞ্জস্থ শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিঃ থেকে ৪০০ ব্যাগ (২০,০০০ কেজি) পুষ্টি ময়দা নিয়ে সিলেটের কালিঘাটের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ট্রাক চালক তার সহযোগীদের সাথে নিয়ে এই ৪০০ বস্তা ময়দা আত্মসাৎ করার পরিকল্পনা করে। পূর্বপরিকল্পনা অনুযায়ী তারা গন্তব্য সিলেট না গিয়ে গত ০৭ সেপ্টেম্বর রাত ১০টা ১৫ মিনিটে কমলগঞ্জ থানাধীন শমসেরনগর বাগান রোডের কাজী বেকারীতে ময়দার বস্তাগুলো আনলোড করে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক ওবায়দুর রহমান জানান, গাড়ির চালক ও তার সহযোগীরা বস্তাগুলো আনলোড করে বেকারি মালিকের কাছে টাকা চায়। বেকারি মালিক চালান ছাড়া টাকা পরিশোধ করতে রাজি না হওয়ায় ট্রাক ড্রাইভার জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে তাদেরকে আটকিয়ে মারধর করছে মর্মে মিথ্যা অভিযোগ জানায়। ৯৯৯ এ কল এর প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রকৃত ঘটনা জানতে পারে।

পরবর্তীতে শমসেরনগর পুলিশ ফাঁড়ির টিম কুলাউড়া থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে কটারকোনা এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করে।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোঃ মাহফুজুল কবির জানান, আটক আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মালামাল আত্মসাৎ করে বিক্রির উদ্দেশ্যে আনলোড করার বিষয়টি স্বীকার করেছে। উদ্ধারকৃত ময়দার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লাখ ৮০ হাজার টাকা। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট