1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

মৌলভীবাজারে সরকারী ভূমির মালিকানা পেল ৬৭ জন

  • প্রকাশিত: রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে জেলা প্রশাসকের উদ্যোগে জেলার ৬৭টি পরিবার পেল সরকারী ভুমিতে তাদের নিজস্ব ভূমির অধিকার। প্রায় ১০ মাসে ১০৯ জনের তালিকা তৈরী করে জেলা প্রশাসন। সেখান থেকে ৬৭ জনকে তাদের এ অধিকারের দলিল ও পরচা বিতরন করা হয়।

রবিবার ১৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসক সন্মেলন কক্ষে প্রাথমিক অবস্থায় ৬৭ জনের কাছে দলিল ও নামজারী পরছা তুলে দেয়া হয়। জেলা প্রশাসক মো: ইসরাঈল হোসেন এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা: সাহিনা আক্তার এর পরিচালনায় ৭টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), সিনিয়র সাংবাদিকবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক জানান, তিনি জয়েন্ট করার পর থেকে প্রকৃত ভূমিহীনদের তালিকা প্রস্তুত করতে নির্দেশ দেন। তারই আলোকে এপর্যন্ত ১০৯ জনকে তালিকাভোক্ত করে এর মধ্যে থেকে ৬৭ জনকে দলিল ও পরচা বুঝিয়ে দেয়া হলো। এ প্রক্রিয়া চলমান থাকবে বলেও জানান তিনি। প্রত্যেকের মধ্যে ৩ শতাংশ শেকে ১৫ শতাংশ পর্যন্ত ভূমি দেয়া হচ্ছে। ইতিমধ্যে জেলায় বেশকিছু সরকারী জমি অবৈধ দখল মুক্ত করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। জমির দলিল হাতে পেয়ে অনেকে কান্নায় ভেঙ্গে পড়েন। তারা বলেন, অনেকেই দীর্ঘদিন থেকে অন্যের বাড়িতে আশ্রিত থাকতেন, এখন তাদের নিজের জমি হয়েছে এতে তারা ভীষণ খুশি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট