1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

শ্রীমঙ্গলে শ্মশানঘাটে ধরা পড়ল ১৪ ফুট লম্বা অজগর

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯২ বার পড়া হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে দেবনাথ সম্প্রদায়ের শ্মশানঘাটে ধরা পড়েছে একটি বিশাল আকৃতির অজগর সাপ।

২৩ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জেটি রোডসংলগ্ন ওই শ্মশান প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালে শ্রমিকরা ঝোপঝাড়ের ভেতর নড়াচড়া লক্ষ্য করেন। কাছে গিয়ে তারা দেখতে পান প্রায় ২৫ কেজি ওজনের ও ১৪ ফুট লম্বা বিশাল অজগরটি।

অজগরটির উপস্থিতি টের পেয়ে শ্রমিকরা আতঙ্কিত হয়ে দ্রুত সরে যান। পরে স্থানীয়রা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান। খবর পেয়ে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে সাপটির অবস্থান নিশ্চিত করেন।

স্বপন দেব সজল জানান, অজগরটির ওজন প্রায় ২৫ কেজি উপরে এবং লম্বায় ১৪ ফুটের বেশী। পরে এটিকে সুরক্ষিতভাবে উদ্ধার করে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। তিনি আরো জানান, আজ তিনি ২টি অজগর ও ১টি গন্ধুগোলক উদ্ধার করে বনবিভাগের কাছে হস্থান্তর করেছেন।

তার দাবি, বনভূমি উজাড় হওয়া ও খাদ্য সংকটের কারণে এ ধরনের বন্যপ্রাণী মাঝেমধ্যেই মানুষের বসত এলাকায় চলে আসছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট