1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে না, এদের বিচার করতে হবে-মৌলভীবাজারে সারজিস আলম

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচনকালীন সময় নিয়ে আমাদের আপত্তি নেই। কিন্তু জুলাই সনদের আইনগত ভিত্তি, মৌলিক সংস্কার, গণহত্যায় জড়িতদের বিচার ও গণপরিষদ নির্বাচন না করে, যে সময় সীমায় মধ্যে নির্বাচন করেন না কেন, সেটা জনগনের আখাংকার সাথে প্রতারণা হবে।

বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর বিকেলে মৌলভীবাজার শহরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ কথা বলেন।

সারজিস আলম আরও বলেন, আগামীর বাংলাদেশে দলের মার্কার প্রতি অন্ধ না হয়ে যাতে ভোট দেয়ার প্রক্রিয়ায় না যাই। ৫ বছরে একবার গণতান্ত্রিক চর্চার সুযোগ দেশের জনগন পায়। অযোগ্য কোন একজন মানুষকে আমরা যদি ভোট দেই তাহলে দিন শেষে পরের ৫ বছরে তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যাবেনা।

সারজিস বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ভবিষ্যতে আর কোনো নির্বাচনে যাতে অংশ নিতে না পারে। এদের বিচার করতে হবে। আইনগত বাধা না থাকার পরও কোন চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতিক দেয়া সাহস করতে পারছে না নির্বাচন কমিশন। এটা তাদের ব্যর্থতা, তারা এইটুকু সাহস দেখাতে পারছে না।

তিনি আরও বলেন, অভ্যুত্থানের নেতৃত্বদানকারীদের নিয়ে সরকার যখন সফরে গিয়েছে, তখন সরকারের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে যাওয়া উচিত ছিল। সরকার নেয়নি এটা সীমাবদ্ধ এটার দায় সরকারকে স্বীকার করতে হবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য (এনসিপি) সচিব আখতার হোসেন।

 

তিনি বলেন, নিউইয়র্ক সফরকালে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেওয়া অন্তর্র্বতী সরকারের দুর্বলতা প্রকাশ করে। এই দুর্বলতা এখন দেশজুড়েই প্রতিফলিত হচ্ছে।

অভ্যুত্থান ও রাজপথের আন্দোলনে গণঅধিকার পরিষদ এবং এনসিপি একসঙ্গে কাজ করছে উল্লেখ করে সারজিস আলম বলেন, মানুষ চায় এই দুটি দল একসঙ্গে থাকুক। এ নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রতীম দাশ, এনসিপি মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম, ১ম যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া সহ অন্যান্যরা।

এর আগে সারজিস আলম মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেনের সাথে সাক্ষাৎ করেন এবং জেলার চিকি’সা ব্যবস্থা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট