1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

দুই হাত নেই, তবুও পা দিয়ে লিখছে মৌলভীবাজারের তৃতীয় শ্রেণির ছাত্রী হিয়া।

  • প্রকাশিত: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। কমলগঞ্জ উপজেলার শমসেরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণির ছাত্রী হুমায়ারা সুলতানা হিয়া।

জন্ম থেকেই দুটো হাত নেই তার, চারপাশের মানুষ প্রথমে ভেবেছিল এই মেয়েটি হয়তো কোনোদিন নিজের জীবন গড়তে পারবে না।

হিয়ার মাঝে লুকিয়ে আছে মেধার সব নিয়ামক চোখে আছে অদম্য আলো, মনে আছে অগাধ সাহস পা দিয়েই লিখতে শেখে হিয়া।

ক্যানভাসে তুলি ধরতে কিংবা কীবোর্ডে শব্দ আঁকতে সবকিছুতেই তার সহজ জয়। বন্ধুরা যখন খেলা আর গল্পে মেতে থাকে, হিয়া তখন নিজের স্বপ্ন আঁকে আকাশের পাতায়।

শুধু পড়াশোনা নয়, সংগীতেও হিয়া অসাধারণ। গলায় সুরের ঝংকারে মুগ্ধ হয়ে যায় সবাই।

প্রতিবন্ধকতাকে জয় করার এ যেন এক নিখুঁত দৃষ্টান্ত। হিয়া অনুপ্রেরণার প্রতীক। মানুষকে শেখায় অঙ্গহানি নয়, মনোবলই আসল শক্তি।

সীমাবদ্ধতার মাঝেই লুকিয়ে থাকে সম্ভাবনার অসীম দুয়ার।

হিয়ার গল্প প্রমাণ করে— শরীর নয়, মনের সাহসই মানুষকে অদম্য করে তোলে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট