1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কোরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন– কুলাউড়ায় সেলাই মেসিন বিতরন——–অস্বচ্ছল নারীকে স্বাবলম্বী করতে হলে প্রথমে তাকে অধ্যাবসায় ও প্রশিক্ষণ দিতে হবে—- মো শওকতুল ইসলাম এমপি কুলাউড়ায় পিতাকে কুপিয়ে হত্যা করল পুত্র: ঘাতক পুত্র আটক রমজানের পর উচ্ছেদ অভিযান, যানজটমুক্ত কুলাউড়া গড়ার ঘোষণা এমপি শকুর কুলাউড়ায় মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা বগুড়াতে পাকিস্থানের প্রধানমন্ত্রীর কবর জানেইনা লোকজন কুলাউড়ায় প্রশাসনের সাথে নব-নির্বাচিত এমপি শওকতুল ইসলামের মতবিনিময় সিলেটের উন্নয়নে সম্মেলিতভাবে কাজ করবো: আরিফুল হক চৌধুরী সিলেটসহ সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের বিষয়ে নতুন নির্দেশনা কমলগঞ্জে রমজানের শুরুতেই অস্বাভাবিক কলা ও লেবুর দামে দিশেহারা নিম্নআয়ের মানুষ

জুড়ীতে আপন মামীর সাথে ভাগিনার পরকীয়া প্রেম

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৪ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদাতাঃ আপন মামীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে মামীকে নিয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে ভাগিনা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলছে তোলপাড়। ঘটনাটি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার চাটেরা গ্রামে গত ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় ঘটেছে । জানা গেছে ওই গ্রামের মৃত রুপা মিয়ার ছেলে নজরুল ইসলাম ৯ বছর পূর্বে নাসরিন বেগম কে বিয়ে করেন। বিয়র পর সুখেই দিন কাটছিল তাদের। সুন্দরী নাসরিনের এক স্বামীতে মন ভরছিল না। ভিতরে ভিতরে নতুন প্রেমিক খুঁজতে থাকেন। একসময় ভাগিনা রাজিব (২৫) এর উপর লোলুপ দৃষ্টি পড়ে নাসরিনের। আকারে ইঙ্গিতে ভাগিনাকে প্রেম নিবেদন করতে থাকেন। সুযোগ পেয়ে ভাগিনা মামীর প্রেমের সাড়া দেয়। নাসরিনের স্বামী নজরুল ইসলাম সকালে বেরিয়ে যেতেন আর রাতে বাড়িতে আসতেন। এ সুযোগে চলতে থাকে মামী নাসরিনের সাথে ভাগিনা রাজিবের গোপন অবিসার। এরই মধ্যে নাসরিন দুই পুত্র সন্তানের জন্ম দেন। ভাগিনার সাথে স্ত্রীর গোপন সম্পর্কের বিষয়টির নাসরিনের স্বামী জেনে গেলে স্ত্রীর সাথে ঝগড়া হয় এবং সংসারে অশান্তি নেমে আসে। স্বামীর বাধা উপেক্ষা করে নাসরিন গোপনে ভাগিনা রাজিবের সাথে অবৈধ ভাবে মিলিত হতে থাকেন। তাদের প্রেমের বিষয়টি এলাকায় জানাজানি হয়ে গেলে অবশেষে দুই সন্তানকে ফেলে প্রেমিক রাজিবের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় নাসরিন। এদিকে স্ত্রীকে ফিরে পেতে হন্যে হয়ে খোঁজাখুঁচি করছেন নজরুল ইসলাম। রাজিবের পিতা আব্দুল হাছিব বলেন,তার ছেলের পুরো নাম শামসুল ইসলাম রাজীব। তিনি জমিজমা বিক্রি করে ছেলেকে কয়েকবার প্রবাসে পাঠিয়েছেন। কিন্তু নাসরিন তার ছেলেকে ফুসলিয়ে প্রবাস থেকে দেশে নিয়ে আসে। তিনি আরো বলেন, রাজির আমার মান-সম্মান শেষ করে দিয়েছে এই কুলাঙ্গার পুত্রকে আমি আর বাড়িতে জায়গা দিবনা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলছে তোলপাড়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট