1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় ধানের শীষের পক্ষে প্রচারণায় প্রবাসী বিএনপি নেতারা মৌলভীবাজার-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর সাথে বিএনপি, জামায়াতের মুল লড়াই কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে ৪৯ জন আহত-ভ্যাকসিন সংকট লাউয়াছড়ায় সড়কে গাড়ির ধাক্কায় বানরের মৃ/ত্যু, মা বানরের আ/র্ত/নাদ কাতারে চারতলা ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃ’ত্যু মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি”

কুলাউড়ায় আইনশৃঙ্খলার অবনতির বিরুদ্ধে মানব বন্ধন

  • প্রকাশিত: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

‎নিজস্ব প্রতিবেদক: কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং চুরি বৃদ্ধির প্রতিবাদে এক প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর, শনিবার, বাদ মাগরিব ‘ঐক্যবদ্ধ কাদিপুরবাসী’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

‎বক্তারা অভিযোগ করেন, গত ৩ অক্টোবর রাতে কাদিপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রোমান মিয়ার তিনটি গরু চুরি হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা। এই ঘটনায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে তাকে ফিরিয়ে দেয় বলে তারা অভিযোগ করেন। বক্তারা আরও বলেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে এবং দ্রুত ব্যবস্থা না নিলে তারা কঠোর আন্দোলনে নামবেন।

‎প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ডাক্তার মকবুল হোসেন এবং সঞ্চালনা করেন হাফিজ কারি শওকত মিয়া। এতে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া শাখার সাবেক সভাপতি এম. মুক্তাদির হোসেন, বহিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি অধ্যাপক সাইফুর আলম চৌধুরী, বিএনপি নেতা সৈয়দ তফুজ্জল হোসেন তফই, স্বেচ্ছাসবক দল কাদিপুর ইউপি শাখার সাবেক আহ্বায়ক আব্দুর রহমান, পেকুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রকিব, ঐক্যবদ্ধ কাদিপুরবাসীর পক্ষে হুমাউন আহমেদ, ছাত্রনেতা জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ রিপন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মজমিল আলি এবং সাংবাদিক রুবেল বক্স পাবেল।

‎গরু চুরির ঘটনায় কুলাউড়া থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শামীম আকঞ্জি মুঠোফোনে জানান, “ভুক্তভোগী রোমান মিয়া প্রথমে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে চেয়েছিলেন। আমরা তাকে জানাই যে, এটি একটি ফৌজদারি অপরাধ, তাই মামলা (এফআইআর) দায়ের করাই উত্তম। কিন্তু তিনি মামলা দায়েরের আগ্রহ দেখাননি। তাই এই ঘটনায় পুলিশের কোনো অবহেলা নেই।”

‎এই ঘটনার পরিপ্রেক্ষিতে, স্থানীয় জনসাধারণ এবং পুলিশের বক্তব্যের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে। কাদিপুরবাসীর অভিযোগ, পুলিশ তাদের সমস্যার সমাধানে যথাযথ গুরুত্ব দিচ্ছে না, অন্যদিকে পুলিশ বলছে ভুক্তভোগী নিজেই আইনি প্রক্রিয়া অনুসরণ করতে রাজি নন। এমন পরিস্থিতিতে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উভয় পক্ষের মধ্যে সমন্বয় জরুরি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট