1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

সিলেটে ফের ট্রেন দুর্ঘটনা। ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: সিলেটের মোগলাবাজারে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। চট্টগ্রামগামী আন্তঃনগর ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনটি মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৮টার দিকে লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ইঞ্জিনসহ চারটি বগি ট্র্যাক থেকে ছিটকে যায় এবং অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। খবর পেয়ে রেলওয়ের উদ্ধারকারী দল, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক নুরুল ইসলাম জানান, “ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসে। মোগলাবাজার এলাকায় পৌঁছালে ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর রেল যোগাযোগ স্বাভাবিক করতে আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। সকাল সাড়ে ৯টার দিকে ‘কালনী এক্সপ্রেস’ ঢাকা অভিমুখে রওনা দিয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি মোগলাবাজার এলাকায় প্রবেশের সময় হঠাৎ একটি বগি লাইনচ্যুত হয়, পরে টান দিয়ে ইঞ্জিনসহ চারটি বগি ট্র্যাক থেকে ছিটকে পড়ে।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেললাইন বিকল হয়ে পড়া বা লাইন পরিবর্তন যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তে রেলওয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কুদ্দুস বলেন, “দুর্ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে বড় কোনো প্রাণহানি ঘটেনি, এটি স্বস্তির বিষয়। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং খুব দ্রুতই সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হবে।”

দুর্ঘটনার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও বড় ধরনের প্রাণহানি না ঘটায় যাত্রীরা স্বস্তি প্রকাশ করেছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট