1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত মানসিক রোগ লজ্জা নয়, চিকিৎসাযোগ্য বাস্তবতা” কুলাউড়ার মনুর বুকে ড্রেজারের হানা শঙ্কার মুখে স্বপ্নের সেতু বড়লেখা সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক কুলাউড়া মনু নদী থেকে উদ্ধার নিখোঁজ ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করলো কুলাউড়া থানা পুলিশ  কুলাউড়ায় ১৩ ইউনিয়নের ৫০ বেহাল সড়কে জনভোগান্তি বাড়ছেই লাগাতার আবেদনের পরও নেই সংস্কারের উদ্যোগ কমলগঞ্জের শুক্লা সিনহার ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলাউড়ায় ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন মেয়ে থেকে ছেলে হয়ে গেল প্রবাসীর সন্তান! এলাকায় চাঞ্চল্য কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশীকে ঠেলে পাঠালো ভারতীয় বিএসএফ

গাড়ি কিনুন মাত্র ১ লাখ ১০ হাজারে! আকিজ সঙ্গী বাংলাদেশে

  • প্রকাশিত: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। রাস্তা দখলের দৌড়ে নতুন চারচাকা! যেমন লুক, তেমন মাইলেজ — পছন্দ হবেই

তপ্ত গরমে মোটরসাইকেল চালানো খুবই কষ্টদায়ক। গরমকালে লু-এর মধ্যে দিয়ে বাইক চালানো একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়ায়। অনেক সময় ধুলোবালি উড়তেও দেখা যায়। আবার গরমের প্রখর রোদে হেলমেট পরাও যায় না। মাথা ঘেমে যায়, ফলে চুলেরও ক্ষতি হয় বেশ।

এই কারণেই অনেকেই গাড়ি কেনার কথা ভাবছেন। আপনিও কি তাঁদের দলে? গরম পড়ার সাথে সাথে কি অফিস যাওয়ার জন্য নতুন গাড়ি কিনতে চাইছেন? তবে শুধুমাত্র ভাবলেই কি আর গাড়ি কেনা যায়? ভালো মাইলেজের গাড়ির যে দাম, শুনলেই মাথায় হাত। সাধারণ মধ্যবিত্ত মানুষের পক্ষে তা কেনা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতোই। তাই এই স্বপ্ন হাতের নাগালের বাইরেই থেকে যায় অনেকের।

জমানো টাকা দিয়ে বা ইএমআই-এর মাধ্যমে অবশ্য অনেকেই আজকাল গাড়ি কিনছেন। কিন্তু শুধু গাড়ি কিনলেই তো হবে না—গাড়ির জ্বালানি খরচ ও রক্ষণাবেক্ষণের জন্য মাসিক খরচ তো রয়েছেই। এসব ভেবে গাড়ি কেনা আর হয়ে ওঠে না।

তবে এবার মোটরসাইকেলের দামেই পেয়ে যাবেন শীতাতপনিয়ন্ত্রিত গাড়ি। বাজারে এসেছে বাজেট ফ্রেন্ডলি দামে তিন চাকার গাড়ি। ‘সঙ্গী’ নামের এই তিন চাকার বাহনটিতে গাড়ির প্রায় সব সুবিধাই মিলবে। অটোরিকশার মতো দেখতে হলেও আকিজ মোটরসের তৈরি ইলেকট্রিক গাড়িটির দুই পাশেই দরজা রয়েছে। সর্বোচ্চ ২৪০ কেজি ওজন বইতে সক্ষম এই গাড়িতে চালকের পাশাপাশি আরও দুজন যাত্রীর বসার জায়গা রয়েছে।

 আকিজ সঙ্গীর ফিচার্স

‘আকিজ সঙ্গী’-র ভেতরে রয়েছে একটি মাল্টিমিডিয়া ইনফোটেইনমেন্ট ডিসপ্লে। এতে স্পিড, ব্যাটারির চার্জ, ওয়্যারলেস ব্লুটুথ ও মিউজিক সিস্টেম রয়েছে। এছাড়া এতে ভিডিও দেখার সুবিধাও রয়েছে। গাড়িটিতে ইউএসবি চার্জিংয়ের সুবিধা, টিউবলেস চাকা, এবং গরম-ঠান্ডা হাওয়ার জন্য এয়ারকুলারের ব্যবস্থাও আছে।

এছাড়াও এই গাড়িতে রয়েছে ম্যানুয়েল সানরুফ, যা হাতের সাহায্যে খোলা যায়। এতে রয়েছে এলইডি বাল্ব, হাই বাম্পার স্টপলাইটসহ এলইডি টেইললাইট। পেছনের যানবাহন দেখার জন্য লুকিং গ্লাসও যুক্ত করা হয়েছে।

১৫০০ ওয়াটের শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে এতে। এছাড়া ৬০ ভোল্টের ৪৮ অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি রয়েছে। এটি ঘণ্টায় ৬৫ কিলোমিটার বেগে চলতে সক্ষম। এই গাড়িটির ওজন ১৯০ কেজি। মাত্র ৮ থেকে ৯ ঘণ্টা চার্জ দিলেই সর্বোচ্চ ৬০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে এই থ্রি হুইলারটি।

আকিজ সঙ্গীর দাম

তবে এই গাড়ি ভারতে নয়, বরং বাংলাদেশে উপলব্ধ। ঢাকার তেজগাঁও সাতরাস্তায় রয়েছে আকিজ মোটরসের শোরুম। আপাতত এটি এখনও অফিশিয়ালি লঞ্চ হয়নি; কিছু আইনি প্রক্রিয়ায় জড়িয়ে আছে। এই গাড়িটির দাম নির্ধারণ করা হয়েছে চার লাখ বাংলাদেশি টাকা।

সূত্র: আকিজ মোটরস / স্থানীয় প্রতিনিধি

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট