1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম রোগ কী ও কেন হয়, প্রতিকারের উপায় কী? হামের ফলে কি মানসিক রোগের লক্ষণ দেখা দিতে পারে? রহমান-রহিমুন্নেছা ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ ‘৫ বছরে কুলাউড়াকে একটি উন্নয়নের মডেল উপজেলা প্রতিষ্ঠা করব’ — এমপি শওকতুল ইসলাম মৌলভীবাজার জেলার সন্তান ডলি বেগম কানাডার সংসদে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি হিসেবে ইতিহাস গড়েছেন। শিশুদের ভালো অভ্যাস গড়ে তুলতে বাসা বাড়ি বা শিক্ষাপ্রতিষ্ঠানে শারীরিক নির্যাতনের ভয়াবহ পরিণতি! কুলাউড়ার ১৯৩ প্রাথমিক বিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থী স্কুল ফিডিং কার্যক্রমের আওতায়: বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি—– কুলাউড়ায় দিনেদুপুরে দুধর্ষ ছিনতাই, টাকা ও মোবাইল লুট কুলাউড়ায় ভারী বৃষ্টি ও উজান থেকে নামা পাহাড়ি ঢলের তোড়ে ফানাই নদের বাঁধের ব্লক ধসে গেছে কুলাউড়া-রবিরবাজার সড়কে নির্মাণাধীন ব্রিজের গাইডওয়াল ও মাটি ধসে যোগাযোগ ব্যাহত মনুলিপিতে মানহানিকর মিথ্যা সংবাদ: আইনি ব্যবস্থা নিচ্ছেন ব্রাহ্মণবাজার বিএনপি নেতা লুৎফর রহমান কুলাউড়ায় হামের আ”ত”ঙ্ক,হাসপাতালে ভর্তি ৮ শিশু

ক্লাসের চঞ্চল শিশুরাই কি বেশি মেধাবী? একটি বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি…

  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

ক্লাসরুমের সেই দুষ্টু, চঞ্চল বা যাকে আমরা ‘অস্থির’ বলি, সেই শিশুটিই অনেক সময় হয়ে ওঠে সবচেয়ে মেধাবী ও সৃষ্টিশীল। শান্ত, শিষ্ট ও চুপচাপ বাচ্চারাই বেশি বুদ্ধিমান—এই ধারণা পুরোপুরি সঠিক নয়। বরং বৈজ্ঞানিকভাবে দেখা যায়, চঞ্চলতার পেছনে লুকিয়ে থাকতে পারে এক অত্যন্ত সক্রিয় ও প্রখর মস্তিষ্ক।

চঞ্চল দুষ্ট শিশুদের ব্রেইন

চঞ্চল শিশুর ব্রেইনে থাকে এক ধরনের হাই-স্পিড প্রসেসর। তাদের sensory system বা ইন্দ্রিয়গ্রাহক ক্ষমতা অত্যন্ত তীক্ষ্ণ; তারা শব্দ, আলো, মুখভঙ্গি বা ক্ষুদ্র পরিবর্তন দ্রুত ধরতে পারে। এসব তথ্য তাদের executive function মুহূর্তেই বিশ্লেষণ করে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। এর ফলে তৈরি হয় একধরনের high cognitive arousal—যা প্রকাশ পায় অতিরিক্ত কৌতূহল, প্রশ্ন করা, পরীক্ষা করে দেখা বা নতুন কিছু সৃষ্টি করার প্রবণতায়।

যা আমরা অনেক সময় ‘দুষ্টুমি’ বলি, তা আসলে সৃজনশীল মস্তিষ্কের প্রাকৃতিক প্রকাশ হতে পারে।

শান্ত শিষ্ট বনাম চঞ্চল: মেধার ভিন্ন রূপ

শান্ত শিশু গভীর মনোযোগে চিন্তা করে। কিন্তু চঞ্চল শিশু শিখে অনুসন্ধান ও পরীক্ষার মাধ্যমে। তারা নতুন উদ্দীপনা ও চ্যালেঞ্জে আনন্দ খুঁজে পায়। যখন শ্রেণীকক্ষের ছন্দ তাদের মানসিক গতির সঙ্গে মেলে না, তখন তাদের শক্তি ‘অস্থিরতা’ হয়ে প্রকাশ পায়। আসলে এটি একধরনের বুদ্ধিবৃত্তিক অতিপ্রবাহ—যা সঠিকভাবে পরিচালিত হলে সৃষ্টিশীলতায় রূপ নেয়।

তবে কিছু ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন:

সব চঞ্চলতা কিন্তু মেধার চিহ্ন নয়। কিছু শিশুর ক্ষেত্রে এটি হতে পারে ADHD (Attention-Deficit/Hyperactivity Disorder)—একটি স্নায়ুবিক বিকাশজনিত অবস্থা, যেখানে মনোযোগ ও আবেগ নিয়ন্ত্রণে সমস্যা থাকে। এসব শিশুর জন্য দরকার বোঝাপড়া, পেশাদার মূল্যায়ন ও সহানুভূতিশীল সহায়তা—শাসন নয়।

চঞ্চল বা দুষ্ট দেখলেই বকাঝকা নয়:

পরের বার কোনো চঞ্চল শিশুকে দেখলে তাকে ‘দুষ্টু’ বলে বকাঝকা না দিয়ে তার কাজের প্রতি মনোযোগী হোন। তার ব্রেইন হয়তো একটি হাই-পারফরম্যান্স স্পোর্টস কার, যা সাধারণ গতিতে আটকে থেকে এবং অস্বস্তি বোধ করে।

হয়ত এই শিশুরাই হতে পারে আগামী দিনের বিজ্ঞানী, উদ্ভাবক বা শিল্পী—যদি আমরা তাদের শক্তিকে সঠিক পথে চালনা করতে পারি। মেধা কেবল শান্তির মধ্যেই সীমাবদ্ধ নয়; অনেক সময় সেটি চঞ্চলতার মধ্য দিয়েই দীপ্ত হয়ে ওঠে।

ডা. সাঈদ এনাম

সহযোগী অধ্যাপক সাইকিয়াট্রি

ইন্টারন্যাশনাল ফেলো

আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট