1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান কুলাউড়ায় অসহায় কৃষকের ২টি গরু চুরি, কান্নায় ভেঙে পড়েছেন মালিক

কুলাউড়ার রাজনীতির পরীক্ষিত নেতা: এডভোকেট আবেদ রাজা

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার। কুলাউড়া উপজেলার ব্যাহ্মণবাজার ইউনিয়নের দাউদপুর গ্রামের এডভোকেট আবেদ রাজা ১৯৫৭ সালের ৭ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। শিক্ষাজীবন ও পেশাগত জীবন ঢাকায়, বর্তমানে সুপ্রিম কোটের নামকরা আইনজীবী ও আইনজীবী সমিতির প্রভাবশালী নেতা।

রাজনীতির শুরু বামপন্থী ধারায় হলেও বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে সক্রিয়। হাসিনা সরকারের শাসনামল বিরোধী আন্দোলনে ঢাকা ও কুলাউড়ার রাজপথে সরব ছিলেন, জেল ভোগ করেছেন, মামলা-হামলা উপেক্ষা করেছেন। ২০১৮ সালে ঐক্যফ্রন্টের মনসুরকে আসন ছেড়ে দিলেও দল ত্যাগ করেননি, বরং আরও সাহস ও সততার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টে হাসিনার পতনের আন্দোলনেও তিনি রাজপথে থেকে গ্রেফতার হন।

কুলাউড়ার সাধারণ মানুষের ধারনা অনুযায়ী, আবেদ রাজা একজন সুবক্তা ও মানবিক নেতা। যদিও তিনি রাজনীতিতে অর্থের দিক থেকে সীমিত, তবুও সততা, সাহস এবং আপোষহীন নেতৃত্বের কারণে দলের বিপদের সময়ও দলের পাশে থেকেছেন। তার পিতা এডভোকেট এ এন এম ইউসুফের বিশাল জনপ্রিয়তাও ভোটের বাজারে সহায়ক হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলীয় ত্যাগ, নেতৃত্ব এবং জনগণের আস্থা বিবেচনায় খুব শীঘ্রই এডভোকেট আবেদ রাজার নাম ধানের শীষের প্রার্থী হিসেবে ঘোষণা করা হতে পারে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট