1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান কুলাউড়ায় অসহায় কৃষকের ২টি গরু চুরি, কান্নায় ভেঙে পড়েছেন মালিক

বদরুল আলম মনোনয়ন প্রত্যাশী মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে

  • প্রকাশিত: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, দীর্ঘদিন কুলাউড়া উপজেলা ছাত্রদল, যুবদল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এ নেতৃত্ব দিয়ে আসা বদরুল আলম চৌধুরী শিপলু এবার মৌলভীবাজার-২ কুলাউড়া আসন থেকে সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন।

কুলাউড়া উপজেলা ও কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক এই নেতাকে সর্বজনবিদিত “সোনালী ফসল” হিসেবে সম্বোধন করা হয়। দীর্ঘ বছরের অভিজ্ঞতা ও এলাকার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে স্থানীয় নেতারা মনে করেন, শিপলু সাহেব আসন্ন নির্বাচনে দলের পক্ষে শক্তিশালী প্রার্থী হতে পারেন।

উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা জানিয়েছেন, দীর্ঘদিনের প্রেরণা ও জনগনের আস্থা বিবেচনায় এবারের নির্বাচনে শিপলু সাহেবকে দলের প্রার্থী হওয়া উচিত। তারা আশা প্রকাশ করেছেন যে, তার নেতৃত্বে মৌলভীবাজার-২ আসনে নতুন রঙ এবং চমক আসবে।

শিপলু সাহেবও স্থানীয় নেতৃবৃন্দের এই আস্থা ও সমর্থনের প্রশংসা করে বলেন, “আমার লক্ষ্য জনগনের কল্যাণ এবং এলাকার উন্নয়ন। দলের সিদ্ধান্ত ও জনগনের সঙ্গেই চলতে হবে। আশা করি, সকলের সহযোগিতা থাকবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শিপলু সাহেবের প্রার্থীতা কুলাউড়া ও আশেপাশের এলাকার নির্বাচনী মানচিত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

স্থানীয় জনগণও তার দীর্ঘদিনের সেবা ও নেতৃত্বকে ইতিবাচকভাবে দেখছেন। তারা আশা করছেন, শিপলু সাহেব নির্বাচিত হলে মৌলভীবাজার-২ কুলাউড়া আসনে সুষ্ঠু ও ফলপ্রসূ উন্নয়নমূলক কর্মকাণ্ড শুরু হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট