1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মৌলভীবাজার-২ আসনে দুই স্বতন্ত্র প্রার্থীর সাথে বিএনপি, জামায়াতের মুল লড়াই কুলাউড়ায় পাগলা কুকুরের কামড়ে ৪৯ জন আহত-ভ্যাকসিন সংকট লাউয়াছড়ায় সড়কে গাড়ির ধাক্কায় বানরের মৃ/ত্যু, মা বানরের আ/র্ত/নাদ কাতারে চারতলা ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসী শ্রমিকের মৃ’ত্যু মৌলভীবাজার -২,কুলাউড়া সংসদীয় আসন পরিবর্তনের পর তা ডাঃ জুবায়দার প্রতি উৎসর্গ করবো …..সিলেট বিভাগবন্ধু আবেদ রাজা কুলাউড়ায় ১শ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি: ভারত সীমান্তবর্তী কর্মধায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে হুহু করে : ২ জনের মৃত্যু পাকিস্তানের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও “ডন” পত্রিকার সম্পাদক কুলাউড়ার আলতাফ হোসেন দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র পরিচিতি সভা অনুষ্ঠিত “দুই সেতুর ঝুঁকিতে হাজারো মানুষের জীবন—ভবানীপুর ও লক্ষীপুরে জরুরি সংস্কারের দাবি” জুড়ীতে স’মিল ৩ লক্ষ টাকার বেশি বকেয়া বিল নিয়ে মালিকের নাটকীয় কাণ্ড

ওসিডি (OCD): এক অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ সময়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

ওসিডি (OCD): এক অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ সময়

ওসিডি (Obsessive-Compulsive Disorder) এমন এক মানসিক রোগ, যেখানে রোগী বারবার একই রকম চিন্তা বা কাজ করতে বাধ্য হয়।

জীবাণু বা ময়লা লাগার ভয় পেয়ে ঘন ঘন হাত ধোয়া বা গোসল করা, তালা, চাবি বা গ্যাস বন্ধ আছে কিনা তা বারবার পরীক্ষা করা—এসব সাধারণ লক্ষণ। কেউ সংখ্যা গোনে, সব কিছু একদম ঠিকঠাকভাবে সাজিয়ে রাখতে চায়—সামান্য অগোছালো থাকলেই অস্বস্তি বোধ করে এবং অস্বস্তি কাটাতে বারবার গুছায়।

মাথায় অবাঞ্ছিত বা ভয়ানক চিন্তা ঘুরপাক খেতে থাকে; ধর্মীয় বা নৈতিক বিষয়ে ভুল হয়েছে কিনা, তা নিয়েও অতিরিক্ত দুশ্চিন্তা দেখা যায়।

অনেকে অপ্রয়োজনীয় জিনিস ঘরে জমিয়ে রাখে। এসব আচরণ যে অযৌক্তিক, তা জানলেও থামাতে পারে না—ফলে উদ্বেগ ও মানসিক কষ্টে ভোগে।

সবচেয়ে উদ্বেগজনক উপসর্গ হলো—রোগী অযথা বাথরুমে ধুয়েমুছে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেয়; অথবা মিটিং, অফিস বা কোথাও যেতে প্রস্তুতি নিতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লেগে যায়। কখনও ফ্লাইট মিস হয়, ট্রেন-বাস চলে যায়—ফলে তার প্রাত্যহিক জীবনে বিশৃঙ্খলা ও ভুল বোঝাবুঝি তৈরি হয়।

রোগী জানেন এসব আচরণ অযৌক্তিক, এমনকি তিনি এগুলো করতে চান না—তবুও নিজেকে থামাতে পারেন না। এটাই ওসিডির আসল যন্ত্রণা।

ওসিডি সাধারণত কৈশোর ও টিনএজে বেশি দেখা যায়। কারণ, এই বয়সে মস্তিষ্কের ফ্রন্টো-স্ট্রায়াটাল সার্কিট বা “নিয়ন্ত্রণ কেন্দ্র” দ্রুত বিকাশ লাভ করে এবং হরমোনজনিত পরিবর্তনে উদ্বেগ বাড়ে। ফলে সংবেদনশীল, পারফেকশনিস্ট ও চিন্তাশীল কিশোর-কিশোরীরা এই রোগে বেশি আক্রান্ত হয়।

জেনেটিক প্রবণতা, পারিবারিক চাপ ও মানসিক স্ট্রেসও এর অন্যতম কারণ।

বিশ্বজুড়ে প্রায় ২–৩% মানুষ ওসিডিতে ভোগেন—অর্থাৎ প্রতি ১০০ জনে অন্তত ২–৩ জন। এটি এক নিঃশব্দ কিন্তু দীর্ঘস্থায়ী ব্যাধি, যা পড়াশোনা, কাজ ও সামাজিক জীবনে গভীর প্রভাব ফেলে।

চিকিৎসায় এখন এসেছে বৃহৎ অগ্রগতি। প্রথম সারির চিকিৎসা হলো Cognitive Behavioral Therapy (CBT)—বিশেষ করে Exposure and Response Prevention (ERP) পদ্ধতি, যা ভয় ও বাধ্যতামূলক আচরণের চক্র ভাঙতে সাহায্য করে। পাশাপাশি SSRI শ্রেণির ওষুধ (যেমন ফ্লুওক্সেটিন, সারট্রালিন) বেশ কার্যকর।

 

সবশেষে এসেছে TMS (Transcranial Magnetic Stimulation)—একটি আধুনিক, ওষুধবিহীন থেরাপি, যা মস্তিষ্কের নির্দিষ্ট অংশে চৌম্বক তরঙ্গ প্রেরণ করে নিউরনের কার্যক্রম স্বাভাবিক করে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, প্রায় ৪০–৬০% রোগী এই পদ্ধতিতে উল্লেখযোগ্য উন্নতি পান। এটি ওসিডি চিকিৎসায় এক আশাব্যঞ্জক নতুন দিগন্ত খুলে দিয়েছে—যেখানে মুক্তির সম্ভাবনা এখন আগের চেয়ে অনেক বেশি।

ডা. সাঈদ এনাম

সহযোগী অধ্যাপক (সাইকিয়াট্রি)

সিলেট মেডিকেল কলেজ।

ইন্টারন্যাশনাল ফেলো আমেরিকান সাইকিয়াট্রিক এসোসিয়েশন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট