1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়া শহরের যানজট নিরসনে উত্তর কুলাউড়া থেকে বাইপাস সড়ক নির্মাণ জরুরি

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার | কুলাউড়া দর্পণ।। কুলাউড়া শহরের ক্রমবর্ধমান যানজট এখন এলাকাবাসীর নিত্যদিনের ভোগান্তিতে পরিণত হয়েছে। শহরের মূল সড়কে সকাল থেকে রাত পর্যন্ত যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পথচারী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

স্থানীয় সচেতন মহল জানিয়েছেন, শহরের যানজট নিরসনের কার্যকর সমাধান হিসেবে উত্তর কুলাউড়া থেকে একটি বাইপাস সড়ক নির্মাণ অত্যন্ত জরুরি। এই বাইপাসটি কৌলা এলাকার কাছে মৌলভীবাজার সড়কের সঙ্গে সংযুক্ত করা গেলে শহরের ভেতর দিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ হবে এবং যানজট অনেকটাই কমে যাবে।

বিশেষজ্ঞ ও জনপ্রতিনিধিরা আরও বলেছেন, শহরের মধ্যে কোনো বাসস্ট্যান্ড রাখা যাবে না। শহরের প্রবেশমুখে উপযুক্ত স্থানে আধুনিক বাস টার্মিনাল গড়ে তুললে একদিকে যেমন যানজট নিরসন হবে, অন্যদিকে শহরের সৌন্দর্যও ফিরে আসবে।

বিএনপি নেতা তপন চৌধুরী তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন:

“কুলাউড়া শহরের যানজট নিরসনের জন্য উত্তর কুলাউড়া থেকে বাইপাস নির্মাণ জরুরি। এই বাইপাসটি কৌলার কাছে মৌলভীবাজার সড়কে সংযোগ করতে হবে। শহরের মধ্যে কোনো বাসস্ট্যান্ড রাখা যাবে না।”

ফেসবুকে আরও একটি মন্তব্য এসেছে মোঃ আজিম থেকে:

“সাবেক তিন বার এমপি ছিলেন একজন, আরেকজন ছিলেন দুই বার, আরেকজন ছিলেন দুই বার। এই বিষয়ে কেউ কখনও কথা বলেনি। এঁরা সংসদে গিয়ে শুধু মনু নদী ভাঙনের বিষয়ে কথা বলেন, কারণ সেখানে বড় বাজেট আসে চুরি করতে সুবিধা হয়। এখন আমরা আর এইসব সাবেক এমপিকে চাই না। নতুন মুখ চাই, দলের একক প্রার্থী হতে হবে।”

স্থানীয় জনগণ দ্রুত এ উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট