1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন  কুলাউড়ার দুই কৃতী সন্তানের উপস্থিতি জাতীয় সংসদ অধিবেশনে। কুলাউড়ায় ডাইনিং ডিলাইট রেস্টুরেন্টসহ ৩ প্রতিষ্ঠানকে ২ লক্ষাধিক টাকা জরিমানা কুলাউড়ায় পরকিয়ার জেরে সিএনজি মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক

কুলাউড়ার গর্ব: বাংলাদেশের প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা

  • প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

কুলাউড়ার প্রিথিমপাশা ইউনিয়নের ইউসুফসদর গ্রামে ১৯৫০ সালের ৮ই জুলাই জন্ম নেয়া এক মহীয়সী নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।

তিনি ছিলেন দেশের প্রথম নারী মুনসিফ, প্রথম নারী জেলা জজ এবং প্রথম নারী আপিল বিভাগীয় বিচারপতি — অর্থাৎ, বাংলাদেশের নারী বিচার বিভাগের এক অগ্রদূত।

তার বাবা ছিলেন চৌধুরী আবুল কাশেম মোহাম্মদ মঈন উদ্দিন এবং মা বেগম রাশিদা সুলতানা দ্বীন। মাত্র ১১ বছর বয়সে পিতৃহারা হলেও, শিক্ষিকা মায়ের অনুপ্রেরণায় তিনি এগিয়ে যান শিক্ষার আলোয়।

তার দাদা ছিলেন তৎকালীন আসাম প্রদেশের শিক্ষা বিভাগের প্রধান সাদ উদ্দিন মোহাম্মদ আবু লেইস, যাঁর প্রভাবেও তিনি শিক্ষানুরাগী হয়ে উঠেন।

ময়মনসিংহের রাধা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৫ সালে এসএসসি, ১৯৬৭ সালে এইচএসসি এবং আনন্দ মোহন কলেজ থেকে ১৯৬৯ সালে বিএসসি পাশ করেন।

১৯৭২ সালে মোমেনশাহী ল কলেজ থেকে এলএলবি পাশ করে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।

সেই সময় স্বাধীন বাংলাদেশে নারীদের বিচারক হবার কোনো বিধান ছিল না। ১৯৭৪ সালে সরকার এ বিধিনিষেধ তুলে নিলে তিনি ১৯৭৫ সালের ২০ নভেম্বর বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের প্রথম মহিলা মুনসিফ হিসেবে যোগ দেন।

এর মাধ্যমে শুরু হয় বাংলার নারীদের বিচার বিভাগে পদচারণার এক নতুন যুগ।

ক্রমে তিনি ১৯৮২ সালে সাব-জজ, ১৯৯১ সালে জেলা জজ, ২০০০ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং অবশেষে ২০১১ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের প্রথম মহিলা বিচারপতি হিসেবে নিয়োগ পান।

তিনি ২০১৭ সালের ৬ই জুলাই গৌরবোজ্জ্বল কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেন।

এই মহান নারী শুধু কুলাউড়ার নয়, সমগ্র বাংলাদেশের গর্ব। তাঁর সাহস, মেধা ও নিষ্ঠা আজও সকল নারীর জন্য প্রেরণার উৎস হয়ে আছে।

ওয়াহিদ মুরাদ লিখেছেন:

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট