1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় র‍্যাব-৯ এর অভিযানে মাদকসহ ৩ জন গ্রেফতার এক হাতে স্ত্রীর হাত, অন্য হাতে ছাতা, নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী হার্ভার্ডে ২ জন, আরো ৮ চা-কন্যা মেলছে ডানা সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে সিলেটে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সিলেটে এসে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর চলবে না: প্রধানমন্ত্রী সিলেটের সড়ক ও রেলপথ নিয়ে সুখবর দিলেন প্রধানমন্ত্রী কুলাউড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন এসপিকে ঘুষ দেওয়ার অভিযোগে সহ-ছাত্রবিষয়ক সম্পাদককে শোকজ মৌলভীবাজারে হাওরের পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে পাকা বোরো ধান

ড. মোহাম্মদ জাহিদ হোসাইন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার  মৌলভীবাজার জেলার সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মোহাম্মদ জাহিদ হোসাইন ২০ অক্টোবর, ২০২৪ তারিখে বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন।

তিনি পূর্বে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এর সাউথ এশিয়া ডিপার্টমেন্টে প্রিন্সিপাল ইকোনমিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এডিবিতে থাকাকালীন তিনি বাংলাদেশ প্রোগ্রামিং ও অর্থনৈতিক বিশ্লেষণধর্মী কার্যাবলী তদারকি করেছেন। এছাড়া, এডিবি’র কনসালটেন্ট হিসেবে তিনি অর্থ মন্ত্রণালয়ের সামষ্টিক অর্থনীতি ও সেক্টর ইস্যু বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ড. জাহিদ হোসাইন ১৯৭৯ সালে বিসিএস কাস্টমস ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি মূল্য সংযোজন কর (ভ্যাট) নকশা, উন্নয়ন ও বাস্তবায়নের কাজে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন এবং সমন্বিত পরোক্ষ কর সংস্কারেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমএ এবং ইউনিভার্সিটি অব ফিলিপিনস থেকে এমএ ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি, পারিবারিক জীবনে দুই সন্তানের গর্বিত জনক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট