1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কোরআনের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে—–ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন– কুলাউড়ায় সেলাই মেসিন বিতরন——–অস্বচ্ছল নারীকে স্বাবলম্বী করতে হলে প্রথমে তাকে অধ্যাবসায় ও প্রশিক্ষণ দিতে হবে—- মো শওকতুল ইসলাম এমপি কুলাউড়ায় পিতাকে কুপিয়ে হত্যা করল পুত্র: ঘাতক পুত্র আটক রমজানের পর উচ্ছেদ অভিযান, যানজটমুক্ত কুলাউড়া গড়ার ঘোষণা এমপি শকুর কুলাউড়ায় মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলন ও মাটি কাটায় দেড় লাখ টাকা জরিমানা বগুড়াতে পাকিস্থানের প্রধানমন্ত্রীর কবর জানেইনা লোকজন কুলাউড়ায় প্রশাসনের সাথে নব-নির্বাচিত এমপি শওকতুল ইসলামের মতবিনিময় সিলেটের উন্নয়নে সম্মেলিতভাবে কাজ করবো: আরিফুল হক চৌধুরী সিলেটসহ সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের বিষয়ে নতুন নির্দেশনা কমলগঞ্জে রমজানের শুরুতেই অস্বাভাবিক কলা ও লেবুর দামে দিশেহারা নিম্নআয়ের মানুষ

কুলাউড়ার গৌরব ব্যারিস্টার মোন্তাকীম চৌধুরী: সংগ্রাম, রাজনীতি ও রাষ্ট্রগঠনের এক জীবন্ত ইতিহাস

  • প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

ব্যারিস্টার মোন্তাকীম চৌধুরী

কানিহাটির জমিদার পরিবারে ১৯২৮ সালের ৪ জানয়ারী আবু তাহের আব্দুল মোন্তাকীম চৌধুরীর জন্ম। তিনি ব্যারিস্টার মোন্তাকীম চৌধুরী নামেই পরিচিত। উনার পিতা “তওয়ারীখে হেলেমী” গ্রন্থের লেখক খান বাহাদুর তজমুল আলী চৌধুরী ছিলেন সিলেটের ডেপুটি কমিশনার ও হাকিম। সিলেটি মুসলমানদের মধ্যে তিনিই প্রথম ডিসি হবার যোগ্যতা অর্জন করেছিলেন।

শিক্ষা জীবনের প্রাথমিক ধাপ হাইলাকান্দিতে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও স্নাতক প্রখ্যাত “আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধীনে, স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে। ইংল্যান্ডের লিংকনস ইনক বিশ্ববিদ্যালয় থেকে বার এট ল পাশ করে ব্যারিস্টার হন।

ঢাকা ফিরে আইন প্রেক্টিসের মধ্যদিয়ে কর্মজীবনের শুরু। সে সময়ে মুসলমানদের মধ্যে শিক্ষিতের হার ছিলো খুবই কম, তার সাথে আবার ব্যারিস্টার, সোনায় সোহাগা।

ঢাকা এসে পৌছার আগেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি, শহীদসোহরাওয়ার্দি, শেখ মুজিবুর রহমানের অনুরোধে রাজনীতির মন্ত্র মুখস্ত করিয়ে নেন। আইন পেশার সাথে চলে রাজনীতির তালিম। এলাকায় রাজনৈতিক প্রভাব বাড়তে থাকে, ১৯৬২-৬৫ সনে তিনি ” সিলেট-৩” কুলাউড়া -বড়লেখা আসনের এম পি এ নির্বাচিত হন। পাক শাসক ও শোষন বিরোধী বিভিন্ন আন্দোলন সফলের মাস্টারমাইন্ড হিসেবে কাজ করেন। ১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে তিনি ২য় বারের ন্যায় আওয়ামীলীগের প্রার্থী হিসেবে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালের মার্চ মাসে পাকিস্তানীদের গণ হত্যা ও দমন পীড়নের জ্বালায় বাংগালী যখন মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে তখন মোন্তাকীম চৌধুরী বিভিন্ন স্তরে সংগঠক ও কৌশলগত পরামর্শ দাতা হিসেবে ভুমিকা রাখেন। প্রবাসী সরকারের কর্মকান্ড আন্তর্জাতিক সমর্থন আদায় এবং মুক্তিযুদ্ধের রাজনৈতিক সমর্থন গড়ে তুলতে তিনি আপ্রান চেষ্টা চালান। বাংলাদেশ স্বাধীন এর পর তিনি “সংবিধান প্রণয়ন কমিটি”র সদস্য নির্বাচিত হন।

১৯৭৩ সালে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এলাকা ” সিলেট ১৩” আসন থেকে অংশগ্রহণ করে নির্বাচিত হন। পরবর্তীতে দেশের অর্থনীতি সচল রাখার জন্য শেখ মুজিবুর রহমানের অনুরোধে তিনি জাপান, জার্মান ও দ:কোরিয়ার রাষ্ট্রদূত এর দায়িত্ব পালন করেন। চাকুরী এবং রাজনীতির প্রতি অনীহা জন্মালে তিনি সবকিছু ছেড়ে অষ্টেলিয়ায় চলে যান, অনেকটা নির্বাসিত জীবনের মতো। এখনো বেচে আছেন অসুস্থ শরীর নিয়ে।

মোন্তাকীম চৌধুরীর দুই মেয়ে। বড় মেয়ের জামাই উনারই ভাতিজা জ্বীন বিজ্ঞানী ও বর্তমান সরকারের জাতীয় শিক্ষা সংস্কার কমিটির চেয়ারম্যান আবেদ চৌধুরী এবং ছোট মেয়ের জামাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর।

লেখক ওয়াহিদ মুরাদ

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট