1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
পৃথিমপাশায় ৩ শতাধিক গাছ কর্তন: প্রতিপক্ষের হুমকিতে বাড়ি ছাড়া নিরীহ কেরামত আলী  কুলাউড়ার কর্মধায় এক নিরীহ মহিলাকে বসতভিটা থেকে উচ্ছেদের পায়তারা জামায়াত চায় না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদীদের মতো হোক : ডা. শফিকুর রহমান কুলাউড়ার কাদিপুরে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ সমাজসেবক বাবলু-মাদকমুক্ত, নিরাপদ ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার স্বপ্ন কুলাউড়ায় আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি কুলাউড়ায় তিন শতাধিক পরিবার পেলেন জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ উপহার কুলাউড়ায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার কার্যক্রমের উদ্বোধন করলেন এমপি শকু কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি: ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা দেশে ৭ বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাননি, এখন হার্ভার্ডে পড়তে যাচ্ছেন বড়লেখা আসিফ কুলাউড়া উপজেলার ৫১ টি মাদ্রাসা ও এতিমখানায় ২ শ ২৪ প্যাকেট সৌদি সরকারের দেওয়া খেজুর বিতরন 

কুলাউড়া আসনের বিএনপির প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষনা—–

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। মৌলভীবাজার -২ কুলাউড়া আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকুর উদোগে রবিবার রাত সাড়ে ৮ টায় কুলাউড়ার একটি অভিযাত রেষ্টুরেন্টে নির্বাচনী ইশতেহার ঘোষনা করা হয়। নির্বাচনী ইশতেহার ঘোষনা করেন আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। ইশতেহার ঘোষনাকালে শকু বলেন,আমার রাজনীতি উন্নয়নের,নিরাপত্তার ও মানবিক মর্যাদার।আধুনিক কুলাউড়া বিনির্মান করাই আমার অঙ্গীকার।বিশেষ করে কুলাউড়াকে স্মার্ট নগরে রুপান্তর, আধুনিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা,উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্টানকে আধুনিকায়ন,পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্টাকরা,যুব ও তরুন সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে কুলাউড়ায় আধুনিক স্টেডিয়াম নির্মান ও যুব উন্নয়ন কেন্দ্র স্থাপন করা,কৃষক ও গ্রামীন অর্থনীতি শক্তিশালী করন,কুলাউড়ার অবকাঠামো ও সংযোগ সম্প্রসারন,নদী রক্ষা ও দুর্যোগ ব্যবস্থাপনা, পরিবেশ ও জলবায়ু সহনশীলতা করা,সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবিক সমাজ প্রতিষ্টা করা,শ্রমজীবী ও প্রান্তিক মানুষের উন্নয়ন, মসজিদ,মাদ্রাসা,মন্দির ও গির্জার উন্নয়নসহ আধুনিক কুলাউড়া বির্নিমান করাই আমার মুল লক্ষ্য। দলমত নির্বিশেষে কুলাউড়াবাসীর সহযোগিতা কামনা করেন বিএনপির এ প্রার্থী।নির্বাচনী ইশতেহার ঘোষনাকালে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদোয়ান খান, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন বাচ্ছু, সাধারন সম্পাদক বদরুজ্জামান সজল, সহ সভাপতি আলহাজ্ব এস এম জামান মতিন,সাবেক সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট