1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে জয় পেলেন বিএনপির মনোনয়ন পাওয়া তিন প্রবাসী কুলাউড়ায় সাবেক এমপিসহ ৫ জনের জামানত বাজেয়াপ্ত এক উপজেলার দুই সংসদ সদস্য নির্বাচিত মৌলভীবাজারে ধানের শীষ দীর্ঘদিন পর কাঙ্খিত ভূমিধস বিজয় পেয়েছে কুলাউড়ায় ৩০ বছর পর আসন পুনরুদ্ধার বিএনপির, শওকতুল ইসলামের জয় কুলাউড়ায় প্রচারণার শেষ দিনে ধানের শীষের মিছিলে বিশাল গণজোয়ার   মৌলভীবাজার-২(কুলাউড়া) আসনে-একটি নিরাপদ ও মানবিক কুলাউড়া গঠনের প্রতিশ্রুতি ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর কুলাউড়া আসনের বিএনপির প্রার্থী শওকতুল ইসলামের নির্বাচনী ইশতেহার ঘোষনা—– মানচিত্র ঠিক থাকবে, শুধু চেহারা পাল্টে দিতে চাই: শফিকুর রহমান টাকা নয়, ভালোবাসা ও আদর্শের রাজনীতির আহ্বান ড. আবেদ চৌধুরীর

কুলাউড়ায় সাবেক এমপিসহ ৫ জনের জামানত বাজেয়াপ্ত

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ আসনে স্বতন্ত্র প্রার্থী, সাবেক তিনবারের এমপি নওয়াব আলী আব্বাছ খানসহ পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ পেতে ব্যর্থ হওয়ায় তারা জামানতের টাকা ফেরত পাবেন না।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, বিএনপির ধানের শীষের প্রার্থী আলহাজ্ব শওকতুল ইসলাম শকু পেয়েছেন ৬৮ হাজার ৩৮১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধি জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এম সায়েদ আলী পেয়েছেন ৫৩ হাজার ৪৫৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ২৫ হাজার ৮৮৯ ভোট।

এদিকে স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তিন বারের এমপি, জাতীয় পার্টি (কাজী জাফর) ভারপ্রাপ্ত মহাসচিব নওয়াব আলী আব্বাছ খান ফুটবল প্রতীক নিয়ে ১৩ হাজার ৭৫৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী ও পৃথিমপাশা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান জিমিউর রহমান চৌধুরী ম্যান্ডেলা ঘোড়া প্রতীক নিয়ে ২ হাজার ১৪১ ভোট, বাসদ (মার্কসবাদী) মনোনীত একমাত্র নারী প্রার্থী সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী কাঁচি প্রতীকে ৫৯১ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত আব্দুল কুদ্দুস হাতপাখা প্রতীকে ৫২০ ভোট এবং জাতীয় পার্টি মনোনীত মো. আব্দুল মালিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪৮৪ ভোট। আইন অনুযায়ী, প্রদত্ত ভোটের এক অষ্টমাংশ পেতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।

উল্লেখ্য, কুলাউড়ায় ১৩টি ইউনিয়ন ও ১ পৌরসভায় ১০৩ কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হলো ৩ লাখ ৩ হাজার ২০। মোট প্রদত্ত ভোট হলো ১ লাখ ৬৯ হাজার ৮১৯। বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার ২১৮। বাতিল ভোট ৪ হাজার ৬০১। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৬.০৪ শতাংশ। এদিকে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ৮৩ হাজার ৯৩০। না ভোট পড়েছে ৬৭ হাজার ৯৩৫।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট