1. kulauradorpon@gmail.com : কুলাউড়ার দর্পণ : কুলাউড়ার দর্পণ
  2. info@www.kulaurardarpan.com : কুলাউড়ার দর্পণ :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় সাব রেজিস্ট্রার অফিসের কর্মচারী দলিল লেখক,নকলনবিশবৃন্দের দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করন ১ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা —- কুলাউড়া কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপকের প্রতিহিংসার শিকার এক ক্যান্সার রোগী মহিলা গ্রাহক: কিস্তিতে ঋণ পরিশোধের সুযোগ না দিয়ে গ্রাহকের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের কুলাউড়ায় বন্ধুর বিয়েতে অকটেন উপহার! কুলাউড়ায় পৃথিমপাশায় মাটির দেওয়ালে চাপা পড়ে যুবকের মৃ-ত্যু  শ্রীমঙ্গলে স্বাস্থ্য কমপ্লেক্স ভেতর ‘কালনাগিনী’ প্রতারণা করে সম্পত্তি দখল ও অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন কুলাউড়ায় স্বামীর পরকীয়া জানার রোষে নির্যাতন, বিষপানে স্ত্রী নিহত কুলাউড়ায় খেলতে গিয়ে ডোবার পানিতে ডুবে প্রাণ গেলো ৩ শিশুর পৃথিমপাশায় ৩ শতাধিক গাছ কর্তন: প্রতিপক্ষের হুমকিতে বাড়ি ছাড়া নিরীহ কেরামত আলী  কুলাউড়ার কর্মধায় এক নিরীহ মহিলাকে বসতভিটা থেকে উচ্ছেদের পায়তারা

বগুড়াতে পাকিস্থানের প্রধানমন্ত্রীর কবর জানেইনা লোকজন

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। ছবিতে যে কবর দুটি দেখতে পারছেন এর মধ্যে একটা তৎকালীন পাকিস্থানের প্রধানমন্ত্রী মোহাম্মাদ আলীর কবর। বগুড়া শরীফ উদ্দিন সুপার মার্কেট(সাবেক আলতাফ আলী মার্কেট) এর মধ্যে রয়েছে এই কবর। এই মার্কেট সহ আশেপাশে শত শত বিঘা জমির মালিক ছিলেন এই মোহাম্মাদ আলী। তার বসবাস করার জন্য ছিল বিশাল বড় প্যালেস। তিনি ছিলেন অবিভক্ত পাকিস্থানের প্রধানমন্ত্রী। মৃত্যুর পর তাকে প্যালেসের পাশে এই জায়গায় সমাহিত করা হয়। কালে কালে তার সকল সম্পদ দখল, বিক্রি হয়ে গেছে। তার বসবাস করা প্যালেস মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে, একটা অংশ নিয়ে তৈরি হয়েছে সুউচ্চ রানার প্লাজা। তার কবরের জায়গাটুকু আগে পুরোটা ঘেরা ছিল। মানুষ ঢুকতে পারতোনা, এখন সেটাও ভেঙ্গে ভিতর দিয়ে রাস্তা করা হয়েছে । হয়তো কিছুদিন পর এই কবরও ভেঙ্গে দোকান তৈরি হবে। কবরের উপর কিছু কিছু জায়গায় ফুলের গাছ লাগানোর জন্য খোপ খোপ করা ছিল। সেখানে এখন ফুলের গাছ নেই, আছে শুধু আগাছা। এই কবরের ভিতর দিয়ে হাজার হাজার লোক প্রতিদিন কেনাকাটা করতে যায়৷ বেশিরভাগ লোক জানেইনা যে এটা একসময়কার পাকিস্থানের প্রধানমন্ত্রীর কবর।

একজন প্রধানমন্ত্রীরই কবর মানুষ চিনতেছেনা, আপনি আমি কোন ক্ষেতের মুলা যে মানুষ মনে রাখবে। মৃত্যুর একবছরের মাথায় দুনিয়ার লোকজন আমাদের ভুলে যাবে। তাহলে কিসের আশায় জমাজমি নিয়ে এত ক্যাচাল ঝগড়া ফ্যাসাদ করেন যেখানে আপনার কবরের সাড়ে তিনহাত জমিও মানুষ দখল করে একদিন বাড়িঘর বানায়ে ফেলবে। আপনার কবরের মাটিটুকুও আপনার থাকবেনা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট